

বিয়ে বাড়িতে মাংস কম পড়ায় বাকবিতণ্ডা থেকে মারামারি, অতঃপর বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। লগ্নভ্রষ্টা হলো দ্যুতি। বাড়ি বিক্রি ও ঋণের টাকায় হয়েছিল বিয়ের আয়োজন। বিয়ে না হওয়ায় ভেঙে পড়লেন দ্যুতির বাবা-মা। মাথায় ঋণের বোঝা আর হতাশা নিয়ে আত্মহত্যা করলেন দু'জনেই। বাবা-মাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে গিয়ে অনিন্দ্য নামের আগন্তুকের দেখা পেল দ্যুতি, যার ধ্যান, জ্ঞান ও জীবনের লক্ষ্য অন্যের দুঃখ মোচন। বাবা-মাকে হারিয়ে যখন বাবা-মায়ের দেখানো পথ ধরে নিজেকে শেষ করে দিতে চাইলো, তখন ঢাল হয়ে দাঁড়ালো অনিন্দ্য। নতুন করে বাঁচার সাহস জোগালো। বাবা-মায়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পর শুরু হলো গ্রামের মানুষের মানসিক অত্যাচার। উঠতি বয়সের সুন্দরী মেয়ে বলে গ্রামে একা থাকতে পারবে না। তাদের ঘরে জোয়ান ছেলে আছে। ঘি আর আগুন একসাথে খোলা অবস্থায় রাখতে তারা রাজি নয়। এ বাহানায় নেশাখোর, জেল খাটা আসামী, অর্ধবয়স্ক, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছেলের পরিবার উঠেপড়ে লাগলো দ্যুতিকে উদ্ধার করার নাম করে বাড়ির বউ করার জন্য। তাদের তো এমন মেয়েরই প্রয়োজন, যে মাটি কামড়ে পড়ে থাকতে পারবে তাদের নড়বড়ে সংসারে। একদিকে ঋণদাতাদের টাকার চাপ, আরেকদিকে বাড়িটাও ছাড়তে হবে। থাকবে না মাথার উপর ছাদ, পায়ের নিচে মাটি। নেই আপন বলতে কেউ। তারওপর বিয়ে ছাড়া কেউ থাকতে দেবে না গ্রামে। অনিন্দ্য প্রতিবাদ করলে তাকেই বলা হলো দ্যুতিকে বিয়ে করার কথা। করা হলো জোর-জবরদস্তি। দ্যুতির বাবার ঋণের টাকা পরিশোধ করে দ্যুতিকে বিয়ে করতে হবে বলে শর্ত দিয়ে আটক করা হলো। কী হবে দ্যুতির সাথে? বিয়েই কি সব সমস্যার সমাধান? কে করবে তার দুঃখ মোচন?

"খুব খুব খুব সুন্দর ❤এক কথায় অসাধারণ, সুন্দর ভাষা প্রয়োগ , দুজন মানুষের ভালবাসার প্রকাশ গুলো বেশি সুন্দর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য ❤অনেক দোয়া রইল তোমার জন্য ❤🥰"
খুবই সুন্দর, সিম্পল, শান্তি শান্তি একটা গল্প❤️
Read all reviews on the Boitoi app
এতো সুন্দর একটা গল্প এতো দেরি করে পড়লাম বলে আফসোস হচ্ছে। গুঞ্জন আপু খুব খুব খুব সুন্দর হয়েছে গল্পটা,অসাধারণ।
অসাধারণ।
চমৎকার। মনে শান্তি শান্তি ফিল হচ্ছে
খুব সুন্দর লেগেছে গল্পটা। দারুন লেখনী!
খুব খুব খুব সুন্দর ❤এক কথায় অসাধারণ, সুন্দর ভাষা প্রয়োগ , দুজন মানুষের ভালবাসার প্রকাশ গুলো বেশি সুন্দর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর লেখার জন্য ❤অনেক দোয়া রইল তোমার জন্য ❤🥰
মেয়েটির নাম দ্যুতি, নামের মতোই গুণ এবং সৌন্দর্যে সবাইকে আলোকিত করে সে৷ হুট করে বাবা বিয়ে ঠিক করে দ্যুতির জীবনের সকল আলো নিভিয়ে দেয়। কীভাবে? দ্যুতিদের অবস্থা অতটা ভালো নয়। বাবা ভাগ্যক্রমে এক সরকারি চাকুরেওয়ালার সাথে বিয়ে ঠিক করে৷ সেই সময়ে সরকারি চাকরি পাওয়া পাত্রের গরীব মেয়ে বিয়ে! অবিশ্বাস্য! চাওয়া-পাওয়া আসলে তেমন নেই। ওই কয়েক ভরি গহনা, দেড়শ মানুষের ভোজন মোটে। ভোজনে আবার মুরগিখাসি, বড় বড় মাছের পিস চাই; সরকারি চাকরী করা পাত্রের এ আর কত বড় আবদার, যৎসামান্যই তো। কিন্তু এই যৎসামান্য আবদার মেটাই মোটা টাকার লোন এবং শেষমেষ বাড়িটাও বিক্রি করতে হয় দ্যুতিদের। তবে এসবের কিছুই মেয়েটা টের পায় নি যতক্ষণ না গণ্ডগোল লাগে। সব মেটানোর পরও গন্ডগোল আবার কীসের? বলছি তাহলে... ছেলেপক্ষ অতিরিক্ত পঞ্চাশ জন এনে খাবারে টান পড়ার অভিযোগে বিয়ে ভেঙে দেয়। আহারে! গরীব মেয়ের বিয়ে তাও আবার লগ্নভ্রষ্টা! একঘরে হওয়ার ভয়ে বাবা-মা দুজনেই ছাদ থেকে লাফ দেয়। দ্যুতিকেও বারবার মরে যেতে বলে। একদিনে এত ধারের বোঝা, অন্যদিকে এতিম হওয়া, গ্রামের লোকদের লোভাতুর দৃষ্টি; সব মিলিয়ে দ্যুতিও সিদ্ধান্ত নেয় আত্মহত্যার৷ তবে বিধি বাম, আমরা চাইলেও তো সব হয় না। দ্যুতিকে বাঁচাতে এগিয়ে আসে অনিন্দ্য৷ বাবা মায়ের একমাত্র ছেলে অনিন্দ্য, সব রকমের সুখ-স্বাচ্ছন্দ্য থাকার পরও একটা অতৃপ্তি তাকে মানুষের প্রতি দয়ালু বানিয়ে দেয়৷ সকলের বিপদে সাহায্য করাই তার ধর্ম। দ্যুতিকেও সে সাহায্য করে, গ্রাম থেকে উদ্ধার করে ঢাকার এপটা আশ্রমে রেখে যায়। এখানেই শুরু হয় দ্যুতির নতুন দ্যুতি ছড়ানোর অধ্যায়৷ ভাবছেন পড়ালেখা করে দ্যুতি অনেক বড় হয়ে গিয়েছে, এমন কিছু? উঁহু মোটেও না। দ্যুতি কীভাবে আলো ছড়ায় একটা আশ্রমে, একটা ভগ্ন হৃদয়ে- তা জানতে হলে বইটি আপনাকে পড়ে দেখতে হবে। এই ই-বুকটির বেশ ভালো দিক হলো গল্প বলার সাবলীলতা৷ আমি যখন কারো লেখা পড়ি, আমাকে সবচেয়ে বেশী টানে স্টোরি টেলিং। অনেকে চমৎকার প্লট নিয়ে কাজ করলেও গল্প বলার দূর্বলতার কারণে গ্রহণযোগ্যতা হারায়। এক্ষেত্রে লেখিকা সার্থক। এছাড়াও প্লট নির্বাচন, চরিত্রগুলোর ডেভলপমেন্টও ভালো লেগেছে। একটা মেয়ের অসহায়ত্ব অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো, পৃথিবীতে অসংখ্য খারাপদের ভীড়ে ভালোদের ফুটিয়ে তোলা, আত্মহত্যা সব কিছুর সমাধান নয় বিষয়টার বাস্তব উদাহরণ; সব মিলিয়ে সুন্দর। লেখিকা একদম শেষ পর্যায়ে এসে নারী-পুরুষের মধ্যকার একটা মুহূর্তের যে ছোটো ব্যাপারটা লিখেছেন, ওটা অপ্রাসঙ্গিক লেগেছে। গল্পে ১৮+ কিছু না থাকলেও সেটা পূর্ণতা পায়। শুরু থেকে এই ব্যাপারটা এড়িয়ে যাওয়ায় লেখিকাকে ধন্যবাদ দিলেও শেষাংশে ওই দুটো লাইনের জন্য মন খারাপ হয়েছে। তবে ওভারঅল, গল্পটা সুন্দর। যারা ই-বুক পড়তে পছন্দ করেন, সমকালীন জনরার গল্পটি পড়ে দেখতে পারেন। হ্যাপি রিডিং। বই: অমৃতে অরুচি লেখা: গুঞ্জন চৈতি মাধ্যম: ই-বুক মূল্য: ৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৬০
কিভাবে যে অনুভূতি লিখি!!!! এক কথায় অসাধারণ! অনিন্দ্য, অনিকেত আর দ্যুতি…❤️❤️❤️
#ই-বুক_রিভিউ #নাম: অমৃতে অরুচি #লেখিকা: গুঞ্জন চৈতি #জনরা: সামাজিক রোমান্টিক সমাজের নিষ্ঠুর ও করুণ বাস্তবতার মধ্য দিয়ে শুরু হওয়া গল্পটি অসাধারণ কাহিনী বিন্যাসে দুজন মানুষের প্রণয় থেকে পরিণয় ঘটিয়েছে। লেখনী শৈলী দারুণ এবং প্রতিটি চরিত্রের গঠন বিন্যাস চমৎকার। পাঠক আকর্ষণ গুণটির সফল প্রতিফলন ঘটেছে। বিশেষ আরামদায়ক দিক হলো অযথা লিখে গল্প বাড়ানো হয় নি। তবে শেষের দিকে মনে হয়েছে গল্প একটু তাড়াতাড়ি এগোচ্ছে। যদিও বিষয়টি সুশৃঙ্খল গোছানো লেখনীর দ্বারা গল্পের সাথে অনেকাংশে খাপ খেয়ে গেছে। চরিত্র বিশ্লেষণ: অনিন্দ্য: গল্পের প্রধান পুরুষ চরিত্র হিসেবে একদম নিখুঁত ও অতুলনীয় গঠন বিন্যাস। প্রয়োজন অনুসারে দৃঢ় ও কোমল তার উভয় সত্তার বহিঃপ্রকাশ দুর্দান্ত ভাবে প্রতিফলিত হয়েছে। ছেলেটির ছোটবেলার জীবন ঘিরে এক করুণ কাহিনী রয়েছে। তবুও পুরো গল্প জুড়ে সে আপন মহিমায় জ্বল জ্বল করছে। দ্যুতি: গল্পের প্রধান নারী চরিত্র হলেও অপ্রত্যাশিত ও নিদারুণ বাস্তবতার আঘাতে জর্জরিত। এ অবস্থায় নিজ গন্ডির বাইরের জগতে তার চাপা স্বভাবটাই মুখ্য হিসেবে ধরা দিয়েছে। তবে শেষের দিকে অনিন্দ্যের সান্নিধ্যে তার প্রাণবন্ত রুপ ফুটে উঠেছে। এক্ষেত্রে "নারী তার শখের পুরুষের কাছে খোলা বইয়ের মতো" - এ লাইনটি মানানসই। অনিকেত: সম্পর্কে অনিন্দ্যের ভালো বন্ধু। ইতিবাচক মনোভাবের প্রধান পার্শ্ব চরিত্র। এই চরিত্রটি নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে দ্যুতিকে জীবন সঙ্গী হিসেবে চাইলে তাকে কেন্দ্র করে সৃষ্ট মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে অনিন্দ্য দ্যুতি জুটি নিজেদের মনে এক অপরের প্রতি ভালোবাসার মতো পবিত্র অনুভূতি অনুভব করতে পারে। ফলে রাগের বশে স্বল্প সময়ের জন্য তার নেতিবাচক কথোপকথন উপস্থাপিত হলেও সেজন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে। তবে শেষটা স্বস্তিদায়ক। আসলে "সবাই মন থেকে চাইলেও সবকিছু পায় না" - এ কথাটির জ্বলন্ত উদাহরণ হচ্ছে অনিকেত। এই চরিত্রটি লেখকের সচেতন মস্তিষ্কের এমন এক নিপুণ সৃষ্টি যা পার্শ্ব চরিত্র হয়েও পাঠকদের মনে গভীর ছাপ ফেলে দেয়। অন্যান্য চরিত্র: উপরে বর্ণিত চরিত্র ছাড়াও আরো বেশ কিছু চরিত্র রয়েছে যাদের উপস্থিতিতে গল্পের গতি খুব সুন্দরভাবে এগিয়ে গেছে। তাদের মধ্যে অনিন্দ্যের মা এবং অনিকেতের মা আমার খুব পছন্দের । আর অনিন্দ্যের বাবা অপছন্দের ব্যক্তিত্ব। পছন্দের দিক: জিভে জল আনার মতো কয়েক পদের রান্নার বিবরণ। আশ্রম ব্যবস্থা এবং গরীব দুঃখী মানুষদের সাহায্য ব্যবস্থা। অপছন্দের দিক: আমার নিজস্ব দৃষ্টিতে তেমন কিছুই পাইনি। সম্পূর্ণ গল্পটি সচেতন এবং পরিপক্ক পাঠক তো বটেই সাধারণ পাঠকদের জন্যও সুখপাঠ্য। তবে গল্পে বিবাহ পরবর্তী সময়ে রোমান্টিকতার আভাস রয়েছে। যদিও পরিসরে তা খুব ছোট এবং বাচনভঙ্গি যথেষ্ঠ শালীন; তবুও এই বিষয়টি সব ধরনের পাঠকের চোখে সমানভাবে গ্ৰহণযোগ্যতা নাও পেতে পারে। সর্বোপরি গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। সহজ সাবলীল এবং অনবদ্য লেখনীর ১৬০ পৃষ্ঠার ই-বুক মাত্র ৫০ টাকা। একদম পয়সা উসুল হয়ে গেছে আমার।
#রিভিউ #অমৃতে_অরুচি (ই-বুক) #গুঞ্জন_চৈতি খাবারে মাংস কম পড়ায় একটা মেয়ের বিয়ে ভেঙ্গে যাওয়ার ঘটনা দিয়ে শুরু হয় গল্পটা। এরপর অতি অল্প সময়েই নানা ঘাত-প্রতিঘাত নেমে আসে মেয়েটার জীবনে। দ্যুতি নামের সেই মেয়েটার এমন ঘোর অন্ধকার সময়টাতে যখন পাশে অনিন্দ্য নামের এক দায়িত্ববান পুরুষ এসে দাঁড়ায় তখন একটু চিন্তায় পড়ে যাই। এই তথাকথিত সমাজের নিয়মে " ধর তক্তা মার পেরেক" টাইপের বিয়ে না দিয়ে দেয় এখন এদের। কিন্তু আমার অহেতুক চিন্তাকে পায়ে মেরে অনিন্দ্য চোরের উপর বাটপারি করে পাকাপাকি ভাবে প্রিয় চরিত্রের তালিকায় যুক্ত হয়ে গেলো। এরপর গল্পটা যত পড়ছিলাম অনিন্দ্য চরিত্রটাতে তত মুগ্ধ হচ্ছিলাম। সব মিলিয়ে গল্পটা দারুণ লেগেছে। অনিকেত চরিত্রটাতে মাঝে একটু খারাপ লাগা কাজ করলেও।এই চরিত্রটাকেও ভীষণ ভালো লেগেছে। দ্যুতি একটু ছিঁচকাঁদুনে,বোকাসোকা কিন্তু প্লট অনুযায়ী মানাসই ছিলো একদম। অনিন্দ্য ভালো লাগার মতোই এক চরিত্র😍😍😍 গল্পের নাম.. অমৃতে অরুচি❎ অনিন্দ্যে ভীষণ রুচি😋✅ আর বলে দিলে তো আর গল্প পড়া লাগবে না☺️☺️