

ইরান এবারে গম্ভীর হয়ে বলল, -- চাচিকে বলবে, "ইউ আর নট রেডি ফর দিস ম্যারেজ। তোমার এখনো বিয়ের বয়স হয়নি, অ্যান্ড অফকোর্স তুমি বিয়েটা করতে পারবে না।" -- আমি এটা বলতে পারব না। খুব স্বাভাবিকভাবে সাথেসাথেই উত্তর দিল তূর্ণা। ইরান এবারে না চাইতেও থেমে গেল। অবশ্য তা ন্যানোসেকেন্ডের জন্য। এরপর বজ্রপাতের ভয়াল ডাকের মতো গর্জন করে বলল, -- পারবে না মানে! -- পারব না মানে পারব না। সিম্পল। -- তুমি কিন্তু কথার অবাধ্য হচ্ছ তূর্ণা। ডোন্ট মেইক মি বি র্যুড। -- আই হ্যাভ নো ইন্টারেস্ট ইফ ইউ আর র্যুড অর সফট, ইরান। আই জাস্ট সেইড হোয়াট আই হ্যাড টু সে। ভীষণ জেদি স্বরে উত্তর দিল তূর্ণা। বলা বাহুল্য, শর্ট টেমপারড ইরানের রাগ এতে বাড়ল বৈ কমল না। রক্তচোখে হাত মুঠ করে সে রুক্ষ স্বরে কেটে কেটে বলল, -- এগেইন, ইরান! ওকে ফরগেইট। নাউ লেইট মি বি স্পেসিফিক; ভালোভাবে বোঝালাম, বুঝলে না। বাট দ্য ট্রুথ ইজ, তূর্ণ শাহরিয়ার, এভাবে ফোর্স করে যদি রেজিস্ট্রি পেপারে সাইনও করতে হয়, তাহলে আমি ইরান ইয়াযীদ তোমাকে প্রমিস করছি, আই উইল নেভার অ্যাকসেপ্ট ইউ অ্যাজ মাই ওয়াইফ। নেভার এভার। -- নিইদার উইল আই। মৃত বাবার ফেলে যাওয়া একটা ইচ্ছেতে বিয়ের সিদ্ধান্ত। অথচ এর মুখ্য চরিত্রে পাত্র-পাত্রী কারোর মত নেই। নিজেদের জীবনের ভিন্নধর্মী সমস্যা নিয়ে দু'জন যখন দুদিকে লড়ছে, সে সময়েই হুট করে এই বিয়ের খবর। কি হয়েছিল এরপর? দুটো বিপরীতমুখী ঝিরির জল কখনো কি এক হয়ে এসে মিশেছিল এক মোহনায়! নাকি অমীমাংসিত গল্প হয়ে থেকে গিয়েছিল তারা যুগযুগান্তর ঝিরির বুকে?

"খুব মিষ্টি একটা গল্প। এই লেখকের লেখার হাত দারুণ। ইরান আর তূর্ণা ওদের জার্নিটা খুব ভালো লেগেছে। মিষ্টি আবাশে পড়ে গেছি একটানা।"
Sundor golpo
Read all reviews on the Boitoi app
খুব মিষ্টি একটা গল্প। এই লেখকের লেখার হাত দারুণ। ইরান আর তূর্ণা ওদের জার্নিটা খুব ভালো লেগেছে। মিষ্টি আবাশে পড়ে গেছি একটানা।
এই আমরা যারা মাঝে মাঝে সফ্ট,ফিল গুড এন্ড সুইট টাইপ কিছু গল্প খুঁজি এই গল্পটা ঠিক তেমন। লেখকের লেখায় আলাদা একটা টোন আছে।সবাই এটা ক্যাচ করতে পারে কি না জানি না তবে আমার খুব ভালো লাগে।পরিচিত সাদামাটা, সাবলীল লেখার বাইরে ভিন্ন একটা ছন্দে লেখে। জংলী পাহাড় মানব ইরান আর তূর্ণার দ্বৈরথ থেকে প্রণয়।তাদের রিলেশন বিল্ডআপের সময়টুকু দারুণ। বাবা ছেলের সুক্ষ্ম একটা দ্বন্দ্বের কারণ এই গল্পে সুন্দর একটা মেসেজ দিয়েছে লেখক। মিষ্টি একটা গল্প পড়তে অবশ্যই এটা ট্রাই করা যায়।ভালো সময় কাটবে। ❤️
মাঝে মাঝে আমাদের কিছু হালকা ধাচের লেখা পড়তে ইচ্ছা করে না? ফিল গুড টাইপ তেমন একটা গল্প। একটা হালকা ধাচের প্রেমের গল্প। সফট রোমান্টিক গল্প। লেখকের লিখন শৈলী মোটামুটি ভালো আছে। তবে আরো ভালো করার জায়গা আছে। মিষ্টি প্রেমের গল্প এখানে আসলে চিন্তা ভাবনার কিছু নেই। মন ভালো থাকলে সফট কিছু পড়তে ইচ্ছা করলে এমন গল্পই আমরা খুজি। বিয়ের পরপরই তূর্ণের ওইরকমের ছ্যাবলাবো ভালো লাগেনি। বিয়ের আগেরদিনও ও আপসেট ছিলো সে বিয়ে করেই ওমন আবদার। এটা একটু উইয়ার্ড ছিলো। তারপরেই আবার ওদের মধ্যে রিলেশন টা ধীরে ধীরে গ্রো করার যে ব্যাপারটা দেখানো হয়েছে। ওটা বেশ মিষ্টি ছিলো। পরিশিষ্ঠটা আরেকটু গুছিয়ে ইফেক্টিভ করে লিখলে আরো ভালো লাগতো। ওভার অল ফিল গুড টাইপ লেখা। হালকা ধাচের রোমান্টিক গল্প যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে।
ভাষা হারিয়ে ফেলেছি! এত সুন্দর! বিন্দুমাত্র দ্বিধা ছাড়া আপনার বই কিনেছি আপু! আপনার হাতের লিখা এত চমৎকার! উফ সেই সেই! তূর্ণা-ইরান ❤️ ওদের ভালোবাসা অমলিন থাকুক সারাজীবন।