

হুট করেই বিয়ে হয়ে গেল নূরের। তাও পাশের বাড়ির সেই ইতর ডাক্তারের সাথে, যার মুখের দিকে তাকালেই তার গা গুলিয়ে উঠত। দু’দিন আগেই শেষ হলো তার দু বছরের সম্পর্ক। যেটাকে সে ভেবেছিল জীবনভর চলবে। শোকের অন্ধকার ঘিরে ধরার আগেই আশমিন নামক ঝড় তার জীবনে তাণ্ডব নিয়ে হাজির হলো। ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নূর বুঝতে পারল, তার পৃথিবী আর আগের মতো নেই। আশমিন নিজের অধিকারের পরিসীমা বুঝিয়ে দিল কয়েক মুহূর্তেই। হুট করে ভালোবাসার মানুষটার পরিবর্তন, তারপর পরই আশমিনের তার জীবনে আচমকা আগমন। এর পিছনের রহস্য জানতে পড়ুন "আশনূর"।
"কি লিখবো, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না, আশমিন নূর জুটি কে ফেসবুকে লেখিকা আপুর পেইজে পড়ছি অনেক আগে.. সত্যি বলতে আশমিন নূর কে পড়ার মধ্য দিয়েই আমার গল্পের জগতে সর্ব প্রথম আগমন ঘটে ছিলো,, আপুর লেখা "ইটপাটকেল" গল্প টাও অসম্ভব সুন্দর ছিলো.. এই গল্প টাও অসাধারণ অসম্ভব সুন্দর লিখেছেন আপু.. পুরো গল্প পড়তে সময় আমি নিজের হাসি এক মূহুর্তের জন্যও মুখ থেকে সরাতে পারি নি.. এটা একটা মন ভালো করা গল্প.. আমি নিশ্চিত এই গল্প টা মানুষ যতোই মন খারাপ নিয়ে পড়তে শুরু করুক না কেনো, তার মন ভালো হতে বাধ্য থাকবে অবশ্য.. সবশেষে আপু কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপুর জন্য থাকলো শুভকামনা এবং ভালোবাসা💖🥰।"
কি লিখবো, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না, আশমিন নূর জুটি কে ফেসবুকে লেখিকা আপুর পেইজে পড়ছি অনেক আগে.. সত্যি বলতে আশমিন নূর কে পড়ার মধ্য দিয়েই আমার গল্পের জগতে সর্ব প্রথম আগমন ঘটে ছিলো,, আপুর লেখা "ইটপাটকেল" গল্প টাও অসম্ভব সুন্দর ছিলো.. এই গল্প টাও অসাধারণ অসম্ভব সুন্দর লিখেছেন আপু.. পুরো গল্প পড়তে সময় আমি নিজের হাসি এক মূহুর্তের জন্যও মুখ থেকে সরাতে পারি নি.. এটা একটা মন ভালো করা গল্প.. আমি নিশ্চিত এই গল্প টা মানুষ যতোই মন খারাপ নিয়ে পড়তে শুরু করুক না কেনো, তার মন ভালো হতে বাধ্য থাকবে অবশ্য.. সবশেষে আপু কে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপুর জন্য থাকলো শুভকামনা এবং ভালোবাসা💖🥰।
Read all reviews on the Boitoi app
Worth it!!!
ভীষণ ভালো লেগেছে… আশনুরকে নতুন রূপে পড়ে অনেক ভালো লাগছে… আশমিন আর নূর আমার বরাবরেরই প্রিয়… তবে গল্পটা আরেকটু বড় হলে আরও ভালো হতো। ওদেরকে পড়তে যে কী ভালো লাগে!!
আসসালামু আলাইকুম আপুনি। "আশনূর"কে নিয়ে যতই বলি ততই কম হবে।আশমিন আর তার বাবার খুনসুটি বরাবরই বেস্ট। চরিত্রের নাম বদল হয়ছে কিছু।তবুও অসম্ভব সুন্দর হয়ছে ইবুক টা💜🥀
একটা জিনিস বুঝলাম না মোট পৃষ্ঠা ১০৪ দেখে কিনছিলাম কিন্তু পড়তে গিয়ে দেখি ৭৪ পিকচার পৃষ্ঠা। তাও আবার ৯৯ টাকায়।
কিছুই বলার নাই অস্থির ছিলো আর আশমিন ইস অলয়েস বেস্ট 🤣🤣
Eto choto ken!!!
গল্পটা এত ছোট কেন! মন টাই ভরলো না! তবে নূরেএ অনুভূতি টা আরও কয়েকদিন ইম্প্রুভমেন্ট দেখালে ভালো হত! আশমিন তো সবসময় ই সেরা ❤️
আশমিন ইজ লাভ❤️ এত্তো বেশি ভাল্লাগে আশমিনকে পড়তে। সবচেয়ে বেশি ভাল্লাগে ওর আর ওর বাবার সম্পর্কটা❤️ পড়লে শুধু পড়তেই মন চায়। হাসি মজায় দারুণ সময় কাটে এদের নিয়ে। আম্মুকে পড়তে দিসি আম্মুও এতো হাসছে৷ বরাবরের মতোই সন্তুষ্ট এদেরকে পড়ে😌 এদেরকে নিয়ে আরও বই বের করো আপু🫣😭🤲🏿 যতই পড়ি ততই লোভ লাগে আরও পড়ার😩 তবে আফসোস একটাই তোমার অটোগ্রাফ ছাড়াই আশমিনকে ঘরে তুলতে হইসে😔
আমি বোধহয় সাজিয়ে বলতে পারব না।এতদিন আশমিনকে মন্ত্রী হিসেবে পেয়েছি আর নূরকে তার প্রতিদ্বন্ধী। দারুণ উপভোগ্য ছিল সেটাই।কিন্তু এটাতে আশমিনকে পেলাম ডাক্তার আর নূরকে সচেতন প্রতিবেশী হিসেবে।অসাধারণ ছিল পুরোটা।সানজিদা আপু বলেছিল,"আশমিনকে নিয়ে আমি দশ খন্ড লিখতে পারব"।আমি বলছি,আশমিনকে নিয়ে তুমি যত খন্ডই লিখবে,তত খন্ডই আমি পড়তে পারব,সংগ্রহে রাখব।আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমজাদ চৌধুরী আর আশমিনের রাশিয়া, ইউক্রেন (আপুর ভাষায়)সম্পর্ক।ইটপাটকেল যে কত মানুষের ভালোবাসা কুড়িয়েছে,কুড়ুচ্ছে। শেষে এটাই বলব,পুরোটা দারুণ ছিল।হাসতে হাসতে খিল ধরে গেছে।আর কয়েকটা লোভ জাগানিয়া লাইন দিচ্ছি, ১.মার্কেটে এর চেয়ে ভালো প্রোডাক্ট ছিল না? এসব মেয়াদোত্তীর্ণ জিনিস দিয়ে আমার জীবনটা নষ্ট করলে কেন? ২.প্রাক্তনের ঢিলের ভয়ে ভেগে যাওয়া ছেলের জন্য কেদো না তো! বিরক্ত লাগে।’ ৩.এই ছেলে ডাক্তার কিভাবে হলো তাতেও আমার ব্যাপক সন্দেহ আছে। নিশ্চিত টুকে পাশ করেছে।