

ঢাকার নামকরা র্যাডিসন হোটেলে জনপ্রিয় অভিনেত্রী শাবনূর নাহারের বিভৎস মৃতদেহ পাওয়া যায়। কিন্তু শাবনূর নাহারের সঙ্গে গত চার বছরের গোপন সম্পর্ক ছিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচারার জাহিদ হাসানের। র্যাডিসন হোটেলে ওইদিন একটি রুমে শাবনূর নাহারের সঙ্গে যাওয়ার পর কী ঘটে, তা জাহিদের মনে নেই। এরপর জাহিদের সামনে আসে একের পর এক রোমাঞ্চকর রহস্য: শাবনূর নাহারের খুন হওয়ার রহস্য। কে খুন করল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর নাহারকে? জাহিদ হাসান নাকি অন্য কেউ? এর মধ্যে আরো একটি সত্যি এসে ধরা দেয়, হুবহু শাবনূরের মতো দেখতে শ্রাবনী নামে একটি মেয়ে জাহিদের সামনে আসে। শাবনূরের আসল খুনি কে—জাহিদ নাকি বহুরূপী শাবনূর, ওরফে শ্রাবনী, নাকি অন্য রহস্য জড়িয়ে আছে এখানে? এই উপন্যাসের প্রতি পদে রহস্য ও রোমাঞ্চের হাতছানি। জানতে হলে, পাঠক, পড়ুন এই উপন্যাসটি।
সুন্দর
Read all reviews on the Boitoi app
অসাধারণ হয়েছে পরবর্তী অংশের অপেক্ষায় রইলাম। বেশ রহস্যে মোড়ানো।দেখা যাক আসল খুনি কে? দ্বিতীয় খন্ড তাড়াতাড়ি চাই।