

মানুষ যাকে সবচেয়ে বেশি চায়, তাকে কি সত্যিই পায় না? আর যে আশাহীন হয়ে তোমাকে চেয়ে যায়, তাকে কেনো কখনো গুরুত্ব দাও না? বিয়ে কি আসলেই কেবল একটা বেড়াজাল? প্রেম কি শেষ পর্যন্ত শুধু মৃত্যুর অপর নাম? ঋতুর শরীর প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে। ঋতুর শেষ ইচ্ছে পূরণ করতেই বিয়ে হয় এক ডাক্তারের সাথে। ডাক্তার আবির শাহরিয়ারের! সে এক হৃদরোগ বিশেষজ্ঞ, সারাদিন হাসপাতালে ডুবে থাকে। এই বিয়েতে তার ইচ্ছের জায়গা ছিল না, তাই ঋতুর সতেরো বছরের শিশুসুলভ চাহিদা তার কাছে প্রায়শই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু অবহেলিত ঋতুর জীবনে যদি আরেকজনের আগমন ঘটে? সে যদি তার কানে ফিসফিসিয়ে বলে যায় মধুর অথচ ভয়ানক কবিতা। আর কবিতাটা যদি এমন হয়, "Even if you fade into death’s embrace, I will still choose you." তাহলে কি নিশ্চিত হওয়া যায়, ঋতুর হৃদয়ের ধ্বকধ্বক শব্দ কেবল আবিরের জন্যই বাজবে? নাকি সেই সুর ধীরে ধীরে অন্য কারো হৃদয়ের সাথে মিশে যাবে?
Read all reviews on the Boitoi app