
আর্থার ছুরি দিয়ে একের পর এক ক্ষত বসালো লুকাসের বুকে। রক্তাক্ত লুকাস মাটিতে পড়ে গেল। লুনা চিৎকার করে যাচ্ছে। লুনার চোখ-মুখে ঘৃণা ফুটে এলো অর্থারের জন্য। এগিয়ে এলো লুনার কাছে। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে বললো, “কেউ যখন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে, নিজের সাথে ও বিশ্বাসঘাতকতা করে।” লুনা কিছু বলতে যাবে তার আগেই তার গলায় ছুরি বসিয়ে টান দিলো। রক্ত ছিটকে এসে মুখজোড়া রাঙিয়ে দিলো অর্থারের।