

এই হলুদ গোলাপ আপনি কার জন্য কিনেছেন?" জাওয়াদ কপাল টানটান করে অনামিকার দিকে তাকিয়ে বলল, "ভালো লাগে, তাই কিনলাম।" অনামিকার কৌতূহলী প্রশ্ন, "অযথা কেউ ফুল কেনে?" জাওয়াদ ভ্রু কুঁচকে বলল, "অযথা? অযথা কি পাগলেও ফুল কেনে। যথেষ্ট ম্যাচুরড মেয়ে তুমি। বুঝে ফেলার কথা, একটা বিবাহিত পুরুষ কেন ফুল কিনতে পারে। আর কার জন্য?" "সেটাই জানতে চাই, কেন কিনেছেন?" জাওয়াদ গম্ভীর কণ্ঠে বলল, "ঘ্রাণ শুকতে।" অনামিকা মন খারাপ করে বলল, "তাই বলে আপনি রোজ ফুল কিনবেন ঘ্রাণ নেওয়ার জন্য? আপনার টাকা নষ্ট হয় না?" জাওয়াদ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলো অনামিকার দিকে।
Sundor golpota kintu aro ektu details a likhle Valo hoto
Read all reviews on the Boitoi app
গল্পের কাহিনী টা বেশ ভালো ছিলো। সমাপ্তি টা ছিলো বেশ কষ্টের, অনামিকার শেষ পরিনতি কেনো যানি মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে লেখিকার কাছে অনুরোধ থাকবে, আপনি প্লিজ বানান গুলোর দিকে খেয়াল দিবেন। প্রতিটা লাইনে বানান ভুল, যার জন্য পড়তে গিয়ে অনেক সমস্যা হয়েছে। ফেসবুকে এই বানান ভুলটা কষ্ট করে হলেও মেনে নেওয়া যায়,তবে ই-বুকে বিষয়টা বেশ খারাপ লেগেছে। কারণ ই বুক আমরা কি নিয়ে টাকা দিয়ে। টাকা দিয়ে একটা গল্প কেনার পর যখন প্রতিটা লাইনে লাইনে বানান ভুল থাকে এবং তার জন্য পড়তে সমস্যা হয় তখন বেশ বিরক্ত লাগে। তাই ই-বুকে গল্প দেওয়ার আগে একটু রি চেক করে তারপর দিবেন। অতিরিক্ত বানান ভুল ছাড়া গল্পের কাহিনী এবং টুইস্ট বেশ আকর্ষণীয় ছিল।