

পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো স্বামী। যেমন বলি, একজন পুরুষ বাইরে বাঘের মতো চলে। তার অধীনে শত-শত মানুষ চলে। তাকে সবাই ভয় পায়, মান্য করে চলে। একই পুরুষ যদি ঘরের ভেতরে হয়, তাহলে সে হলো ভেজা বিড়ালের মতো। ঘরের হোম মিনিস্টার হলো বউ। সেখানে বউয়ের কথায় চলে। একজন পুরুষ বউয়ের সামনে নিজেকে সব সময় শান্তভাবে উপস্থাপন করে। ভুল যার হোক না কেন, স্বামী নিজেই "সরি" বলবে। এটা আমি সকল পুরুষের ক্ষেত্রে দেখেছি। এরা বউয়ের সামনে মিনি বিড়াল। তাই বলছি, ওহে পুরুষরা, তোমরা যতই সাহস দেখাও না কেন, আমাদের সামনে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো "স্বামী-স্ত্রী"র সম্পর্ক। কথাগুলো থামল হুরায়ন। তার সামনে আনন্দ তাকিয়ে আছে। আনন্দ তাকে জড়িয়ে ধরে বলল, “ঠিক বলছো, বউ। বউ হলো ঘরের হোম মিনিস্টার।” হুরায়ন তার গায়ে থাকা আনন্দের টিশার্টের কলার টেনে বলল, “হ্যাঁ, আমি হোম মিনিস্টার। আনন্দের সংসারের হোম মিনিস্টার।” বলেই খিলখিল করে হেসে দিল। আনন্দ শোয়া থেকে উঠে হুরায়নকে নিজের সাথে মিশিয়ে নিল। হুরায়ন ছাড়াতে চাইলে ছাড়ল না।