

আমার জীবনে ঘন বর্ষার ধারা, যেন আমার প্রথম চাওয়া। নীল রঙের সাথে সাদা কাপড়, যেন একটা অদ্ভুত সুন্দর বিচিত্রতা। এক ঘন কালো ছোঁয়া এপার ওপার ভেদ করে। জীবন থেকে ফেলে আসা পত্রগুলো, যেন হাত ছড়িয়ে ডাকে। এক সুন্দর রহস্যের শোভা, যেন আমার মনের ভেতর দোল খেয়ে যায়। বাতাসে ভ্যাপসা একটা মিষ্টি গন্ধ, যেন নাকে এসে বাজে। কী মিষ্টি বাতাস! কী মিষ্টি হাওয়া! যেন পদ্মফোঁটা জলে বয়ে চলা শতদূর। তাৎক্ষণিক একটা গানে আমার বিকেল বেলা সাজে। গানটা হলো "জলে ভেজা পদ্ম আমি, শুধু পেলাম ছলনা"।