

এক রাতের জন্য নিজের দেহ বিক্রি করলো অসচ্ছল পরিবারের মেয়ে নাবিলা। ত্রিশ হাজার টাকার বিনিময়ে এতো সুন্দরী মেয়েকে পেয়ে খুশীতে আধমরা নিরব। কিন্তু নিরবের মনে ছিলো অন্য কিছু নাবিলার থেকে নিজের দেহ বিক্রির কারণ শুনে নিরব তাকে এমনিতেই টাকা দিয়ে বাড়িতে দিয়ে আসতে যায়, বাসায় গিয়ে দেখে নাবিলার মা মৃত্যুশয্যায় তখন নিরব নিজেই নাবিলার মাকে হসপিটালে নিয়ে ভর্তি করায় এবং সুস্থ করে তুলে। নিরব তার বাবাকে বলে তাদের কোম্পানিতেই নাবিলাকে নিরব তার নিজের পার্সোনাল এসিস্ট্যান্ট হিসেবে কাজ দেয়। আস্তে আস্তে তাদের মধ্যে তৈরি হয় ভালোবাসা নাবিলা নিজের অবস্থান চিন্তা করে কখনো নিজের ভালোলাগা প্রকাশ করেনি। কিন্তু নিরব তার উল্টো নিজের ভালোবাসার জিনিস সে নিজের করে নিতে জানে তাই নাবিলাকে নিজের সাথে করেই রাখে কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছিলো না। তারমধ্যেই নিরব যে নাবিলাকে ভালোবাসে সেটা তার বাসায় তার বাবা মা জানতে পারে। তাই নিরবের বাবা অফিসের কাজের কথা বলে তাদের সিলেটে পাঠায়। সেখানে বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হয়। এই গল্পের ভিলেন হিসেবে নিরবকে পছন্দ করা মিনহা এবং নাবিলার পুরাতন প্রেমিক সুপার ভিলেন হিসেবে এন্ট্রি নেয়। এবং গল্পের শেষাংশে নাবিলাকে তুলে নিয়ে যায় এবং মেরে ফেলতে চায় যা গল্পকে দ্বিগুণ সুন্দর করে তুলে এবং নাবিলাকে নিরবের প্রোপজালটা হয় স্বপ্নের মতো।সবশেষে সব বাঁধা বিপত্তি কাটিয়ে পরিবারের এবং নিজেদের ভালোবাসার পূর্ণতা ঘটায় বিয়ের মাধ্যমে।
খুব সুন্দর!! 🥰
Read all reviews on the Boitoi app
❤️❤️