

জান্নাতুল নাঈম পিয়ালের প্রথম গল্প সংকলন 'ঝুপ করে নামা সন্ধে'। নানা স্বাদের ১৩টি গল্প দিয়ে সাজানো হয়েছে এই বইটি। তবে গল্পগুলোর মাঝে মিল একটি; প্রতিটি গল্পেই প্রাধান্য পেয়েছে মানবমনের নানা অনুভূতি। কখনো তা প্রথম প্রেম ভুলতে না পারার অনুভূতি, কখনো তা বাবার প্রতি মেয়ের কিংবা ছেলের প্রতি মায়ের অনুভূতি, আবার কখনো তা প্রবাসী মানুষের বাড়ি ফিরতে চাওয়ার এবং না পারার অনুভূতি। এমনকি বইয়ের শেষ পর্যায়ে গিয়ে উঠে এসেছে করোনাকালে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় হারানোর অনুভূতিও। লেখক চেয়েছেন তার লেখনীর মাধ্যমে মানবমনের এই বিচিত্র সব অনুভূতিকে ব্যঞ্জনাময় করে তুলতে। এক্ষেত্রে তিনি কতটুকু সফল, সে বিচারের দায়িত্ব এখন আপনার।
👍👍
Read all reviews on the Boitoi app
ভালই লেগেছে...... ধন্যবাদ লেখককে....
সহজপাঠ্য আর আগ্রহ ধরে রাখার মত গল্প গুলো।মানব মনের অনুভূতি, আবেগ এগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে সবগুলো গল্পেই। ১৩ টি ছোট গল্প তাতো একটানা পড়ে ফেলা খুবই স্বাভাবিক তবে এধরনের গল্প ১০০ টা নিয়েও যদি বইটা ৩০০-৪০০ পেজের হতো তবুও তা একটানা পড়ে শেষ করার মত অসাধারণ হয়েছে গল্পগুলো।
লেখকের লেখনী সত্যিই অসাধারণ। মানে লেখকের সাথে যদি পাঠকের মন মানসিকতা মিলে যায় তাহলে লেখা পড়ে খুবই মজা পাওয়া যায়। মানুষের জীবনের খুবই সাধারণ অনুভূতিগুলোকে চমৎকারভাবে লেখা হয়েছে। এই দ্বিতীয় বইটা প্রথম বইটার (পজিটিভ থটস) থেকেও বেশি ভালো হয়েছে৷ বিশেষ করে প্রথম গল্পটা পড়েই একটা আলাদা আবেগ চলে আসলো। আর বাকিগুলাও তো সেরা। মাঝে একটা বাড়ি নিয়ে, অপেক্ষা নিয়ে একটা। ওই দুইটা খুব বেশি ভালো লেগেছে। বাবা নিয়ে যেটা লেখা, ওটাও। তার মাঝে আবার ছিলো প্রেমের একটা। সিকুয়েন্সও খুব ভালো লেগেছে।
অসাধারণ প্রত্যেকটা গল্প।
বইয়ের প্রতিটি গল্পই হৃদয়স্পর্শী। জীবনের খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ অনুভূতিগুলোর এত সুন্দর উপস্থাপন সত্যিই অসাধারণ। এই লেখকের 'পজিটিভ থটস' বইটিও দারুণ ছিল৷ ভবিষ্যতে তার আরো বই আশা করছি।