
ম্যানশনের দুর্গের চূড়ায় দাঁড়িয়ে আছে এরিদ। মাথার ওপর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সে-ই কখন থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। চারপাশে বিকট বজ্রপাতের শব্দ, তবুও এরিদ নিশ্চল। তার বুকের ভেতর থেকে আসা শব্দ এই বজ্রপাতকে হার মানাচ্ছে। আজ তার প্রতিটি পাঁজরে, পাঁজরে ভাঙনের আওয়াজ। বৃষ্টির ফোঁটার সাথে সাথে তার রক্তও চুইয়ে পড়ছে হাত থেকে। হঠাৎ সে দু’হাত মেলে ধরল পাখির ডানার মতো, চোখ বুজল। ঠোঁটে ভেসে উঠল তাচ্ছিল্যের হাসি। ঠিক তখনই বিশাল এক থাবার মতো হাত এসে পড়ল তার কাঁধে। একটানে তাকে টেনে নিচে নামিয়ে আনল। এরিদ চোখ খুলতেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে রিচার্ড। মুহূর্তেই যেন সব ভেঙে পড়ল তার ভেতর। পাপার বুকে মুষড়ে পড়ে হাহাকার করে উঠল এরিদ, "ওর বিয়ে হয়ে যাচ্ছে, পাপা। আমি পেলাম না আমার ভালোবাসা!" এক ঝটকায় ছেলেকে বুক থেকে সরিয়ে দিল রিচার্ড। অতঃপর প্রথমবারের মতো ছেলের গায়ে হাত তুলল সে। থাপ্পড় খেয়ে স্তব্ধ এরিদ গালে হাত চেপে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল পাপার দিকে। রিচার্ড বজ্রকণ্ঠে গর্জে উঠল, "তুমি আমার সন্তান, এরিদ! তুমি সেই রিচার্ড কায়নাতের সন্তান, যার বজ্রনির্ঘোষ শব্দ ছিল—আমি সে-ই নায়ক হতে চাই না, যে আত্মত্যাগের নামে ভালোবাসা বিসর্জন দেয়। আমি ভিলেন, যে সত্যের বিরুদ্ধে গিয়ে দুনিয়াকে পায়ের নিচে মাড়িয়ে নিজের ভালোবাসা ছিনিয়ে আনে। আর তুমি? আমার ছেলে হয়ে কিনা এভাবে ভেঙে পড়ছ?" এরিদ মাথা তুলে পাপার চোখে, চোখ রাখল। বজ্রপাত ছিন্নভিন্ন করল রাতের আকাশ। বাবা-ছেলের দৃষ্টির ভেতর ঝলসে উঠল এক ভয়ংকর ভাষাহীন বোঝাপড়া। এমন এক বোঝাপড়া, যার মানে শুধু তাদের দু’জনেরই জানা।
"এক কথায় অসাধারণ আপু। তোমার লেখা সব গুলো উপন্যাস আমি পড়েছি এবং এখনো পড়তেছি।এমন সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিও সব সময় আপি ❤️❤️❤️"
এক কথায় অসাধারণ আপু। তোমার লেখা সব গুলো উপন্যাস আমি পড়েছি এবং এখনো পড়তেছি।এমন সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিও সব সময় আপি ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
এই ই-বুক টা গিফট পেয়েছিলাম। আমি আগে ❝দ্যা ভিলেন ক্যান বি আ লাভার❞গল্পটিও পরেছি।এতো সুন্দর ছিলো🥰🌷আচ্ছা যাই হোক মিথুবুড়ি আপু মানেই আলাদা ভিলেন টাইপ।এরিদ কে আমার খুব ভালো লেগেছে।আর গ্যাংস্টার বসের কথা আর কি বলবো?সে সবসময় আমার পছন্দের।বেশি কষ্ট পেয়েছিলাম যখন ইফরাত আর এলিজাবেথের সন্তান মারা গেছিলো সেই টাইমে।বেচারা ন্যাসো একদিনেই দুই সন্তানের লাশ কাধে তুলেছিল এটা সব বাবার কাছেই খুব কষ্টের।ইবরাতের হাহাকার টা দেখার মতো ছিলো। আর এই গল্পে রোজ একটা স্ট্রং নায়িকা ছিলো। অনেক অনেক সুন্দর ছিল গল্পটা জাস্ট আমেজিং। আর ❝ভিলেন ক্যান বি আ লাভার❞বইয়ের জন্য শুভেচ্ছা রইলো। আমি ❝মিথুবুড়ীর নাতিপুতিরা❞এই গ্রুপে এড আছি।আর এই গ্রুপের একজন সদস্যের থেকে এই গিফট টা পাওয়া।থ্যাংকস আমাদের এতো সুন্দর একটা গল্প দেওয়ার জন্য।❤️🫠😊
এক কথায় অসাধারণ 😭🫶 অনেক অনেক সুন্দর ইবুক টা 🤎🫶 বুড়ির লেখা মানেই জোওওস সব সময়ের মতো এবারও বুড়ির লেখায় মুগ্ধ হলাম 😭🤎 Gift করেছে আমার অনুপু 😭🫶
খুব ভালো
খারাপ নয় ♥️
পাঠিকা আপু আপনার এই এলিচার্ট গল্পে তাকবির দেওয়ানকে কেন রাখলেন না। অন্তত এটা দিতেন যে এরিদ এর কন্ঠ তাকবির এর মতো।এটা অনেক খারাপ লাগলো আপু। তাকবির এর কথা এখনে আমার মনে পরে যে একটা প্রভাবশালী লোক কীভাবে এতোটা কষ্ট পাইছে শেষ সময়ে। এছাড়া সবই ভালো লাগছে এই গল্পে। কিন্তু তাকবীর এর কথা একটা বার উল্লেখ থাকলে মনটায় শান্তি পাইতাম।🥺🥺🥺🥺
sotti bole vison balo legeche Mone hocche aro Jodi porte partam arekto Jodi oder somporke jante partam onek balo 😊
আমার জীবনে এটাই প্রথম বই আমি কিনে পড়ছি অসাধারণ.. ৬৫ টা এত টা খুশিতে পারে ভাবতে পারি নি ধন্যবাদ আপু কে ❤️🎁
finally ami o kine nilam akn porbo
Ei moment e k shesh kore bhai?🙃 Excitement er dofa rofa hoiya gelo