

এই গল্পটা নব্বই দশকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রোকেয়া হলের আবাসিক ছাত্রী কিংশুক, তটিনী, মম, শর্মি, পিয়া, নিশি, সীমা নামের মিষ্টি কিছু মেয়ের গল্প। ওদের জীবনের কথাগুলো এই গল্পে এসেছে। সেই সময়ে এই মিষ্টি মেয়েরা চিঠি লিখতে ও পেতে ভালোবাসতো, ক্যাসেট প্লেয়ারে গান শুনতো, ডায়েরি লিখতো, কবিতা আর গল্পের বইয়ে ডুবে থাকতো। শবনম, উত্তম পুরুষ, সাত কাহন, সেই সময়, পূর্ব পশ্চিম, গর্ভধারিণী, মানব জমিন, ন হন্য তে এই গল্পগুলোর কাহিনী আর চরিত্র নিয়ে তুমুল আলোচনায় মেতে উঠতো। টিভি রুমে হুমায়ুন আহমেদের কোথাও কেউ দেখার জন্য ভিড় করতো। আরও অনেক মিষ্টি মিষ্টি কান্ড করতো এরা। তাদের জীবনে দুঃখ, হতাশা, কষ্টও ছিল। কিন্তু পাশাপাশি আনন্দ, ভালোবাসা আর বন্ধুত্বের বর্ণিল যে রূপ ছিল, তাই নিয়েই এই গল্প।
Just mind blowing. Perfect read.. Hope to read more from u.
Read all reviews on the Boitoi app
অনেকদিন পর খুব সুন্দর একটি গল্প পড়লাম।।
সাতজন বান্ধবীর গল্পটা ভীষণ ভাল্লাগলো।
খুব সুন্দর একটি গল্প। রুচিশীল, মার্জিত এবং হৃদয়গ্রাহী। শুভকামনা সবসময়। ❤️
লেখকের শব্দচয়ন, ভাবনা আর আবেগের মিশেল সত্যিই প্রশংসনীয়।
অনেক দিন পর একটি ভালো বই পড়লাম,এক কথায় অসাধারণ। 🥰
বইটি পড়ে খুবই ভালো লেগেছে।
চমৎকার একটি বই