

কল্প অন্ধকারে মেয়েটির হাতটি ধরে ফেললো। গুপ্তচরের মতো এই হাতটি দু'দিন ধরে তার ললাট ছুঁয়ে থার্মোমিটারের মতো শরীরের উষ্ণতার বার্তা আদান-প্রদান করছে। মেয়েটি কেঁপে উঠে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য নিঃশব্দে প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু কল্প উল্টো নিজের পাঁচটি আঙুল ওর পাঁচটি আঙুলের ফাঁক গলিয়ে বাঁধন আরও শক্ত করে নিল। মেয়েটি সতর্কভাবে চারদিকে তাকায়, বুক 'ধুপ-ধুপ' করছে। বুকের ওপর থেকে ওড়না টেনে নিজের ঘেমে যাওয়া থুতনি আলগোছে মুছে নিল সে।
"খুব সুন্দর মিষ্টি একটা প্রেমের গল্প ❣️ এই গল্পে কল্প চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে। ভিষন বাস্তববাদী আর অনেস্ট একটা চরিত্র। সুইট, দুরন্ত আর মিষ্টি ইতিকে ও অনেক ভালো লেগেছে। খুব সাধারণ, কমন একটা প্লট হলেও গল্পটা অনেক অসাধারণ ছিল।"
খুব সুন্দর মিষ্টি একটা প্রেমের গল্প ❣️ এই গল্পে কল্প চরিত্রটা আমার বেশ ভালো লেগেছে। ভিষন বাস্তববাদী আর অনেস্ট একটা চরিত্র। সুইট, দুরন্ত আর মিষ্টি ইতিকে ও অনেক ভালো লেগেছে। খুব সাধারণ, কমন একটা প্লট হলেও গল্পটা অনেক অসাধারণ ছিল।
Read all reviews on the Boitoi app
চমৎকার একটা বই, বাস্তবতার সাথে মিল,গল্প মানেই যে সব কাল্পনিকতা সেই ছোয়া টা নেই এই বইয়ে,একবার পড়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত বই ছেড়ে উঠা যাবে না এমন একটা বই এটি।
এতো সুন্দর কেনো উপন্যাস টা। পুরোটা সময় একটা ঘোরের মধ্যে ছিলাম। 🥰🥰