

"মেঘ তুলোর মতো" একটি সাদামাটা প্রেম-পরিতোষের গল্প। অবন্তি এবং মুহিত নামের একজোড়া দম্পতির দাম্পত্য জীবন এই গল্পের মূল সুর। অতি সাধারণ, চাঞ্চল্যবিহীন, নির্ঝঞ্ঝাট এবং আলুথালু এই গল্পটি ঠিক কোন কারণে পাঠকপ্রিয় হবে, আমি জানি না। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, শরতের একটুকরো মেঘ হয়ে আমার অবন্তি এবং মুহিত আপনাদের হৃদয়ে জায়গা করে নিবে। আপনারা এদের পড়বেন, হাসবেন, ভালোবাসবেন। এবং অগ্রহায়ণ মাসের আলস্যভরা কোনো দুপুরে চাদর মুড়িয়ে বহুবার এই শান্তশিষ্ট যুগলকে আপনারা কল্পনা করবেন। এবং সেই কল্পনায় অবন্তির মতো আপনারাও বলবেন - "আমার কেবল একজন মুহিতই চাই।"
"প্রচণ্ড আদুরে একটা গল্প। আমারও দু’টো বিড়ালছানা আছে, তাই গল্পের এই ছোট ছোট অনুভূতিগুলো যেন আরও একটু বেশি আপন মনে হয়েছে। তার ওপর আমিও ঠিক গতকালই সিলেট থেকে বেরিয়ে এসেছি, তাই পুরো গল্পটা পড়তে পড়তে মনে হচ্ছিল, সবকিছু যেন আমার চোখের সামনেই ঘটছে। গল্পের প্রতিটি দৃশ্য এত জীবন্ত আর মায়াময় যে পড়তে পড়তে কখনো মনে হয়েছে আমি নিজেই সেখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই সমাজে অবন্তিদের মতো মানুষদের জীবনে কতটা কষ্ট এবং শূণ্যতা, গল্পটি সেই শূণ্যতা ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে। আমি মনে প্রাণে চাই প্রতিটি অবন্তির জীবনে যেন একজন করে মুহিত আসে, যে তাকে খুব ভালোবাসবে, বুঝবে,তার যত্ন নিবে আর তার একাকিত্বটুকু নিজের উপস্থিতি দিয়ে ভরিয়ে দেবে। গল্পটা খুব সাধারণ। কিন্তু এই সাধারণতার মধ্যেই এর সৌন্দর্য। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, তবুও কোথাও কোথাও মনটা অদ্ভুতভাবে ছুঁয়ে যায়। শেষ করার পরও গল্পের মানুষগুলো আর তাদের ছোট ছোট মুহূর্তগুলো মাথায় থেকে যায়.. খুব মায়াময়, খুব আপন আর ভীষণ আদুরে একটা গল্প।"
প্রচণ্ড আদুরে একটা গল্প। আমারও দু’টো বিড়ালছানা আছে, তাই গল্পের এই ছোট ছোট অনুভূতিগুলো যেন আরও একটু বেশি আপন মনে হয়েছে। তার ওপর আমিও ঠিক গতকালই সিলেট থেকে বেরিয়ে এসেছি, তাই পুরো গল্পটা পড়তে পড়তে মনে হচ্ছিল, সবকিছু যেন আমার চোখের সামনেই ঘটছে। গল্পের প্রতিটি দৃশ্য এত জীবন্ত আর মায়াময় যে পড়তে পড়তে কখনো মনে হয়েছে আমি নিজেই সেখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই সমাজে অবন্তিদের মতো মানুষদের জীবনে কতটা কষ্ট এবং শূণ্যতা, গল্পটি সেই শূণ্যতা ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে। আমি মনে প্রাণে চাই প্রতিটি অবন্তির জীবনে যেন একজন করে মুহিত আসে, যে তাকে খুব ভালোবাসবে, বুঝবে,তার যত্ন নিবে আর তার একাকিত্বটুকু নিজের উপস্থিতি দিয়ে ভরিয়ে দেবে। গল্পটা খুব সাধারণ। কিন্তু এই সাধারণতার মধ্যেই এর সৌন্দর্য। কোনো অতিরিক্ত নাটকীয়তা নেই, তবুও কোথাও কোথাও মনটা অদ্ভুতভাবে ছুঁয়ে যায়। শেষ করার পরও গল্পের মানুষগুলো আর তাদের ছোট ছোট মুহূর্তগুলো মাথায় থেকে যায়.. খুব মায়াময়, খুব আপন আর ভীষণ আদুরে একটা গল্প।
Read all reviews on the Boitoi app
খুবই মিষ্টি একটা গল্প। মাহরিমা অপুর গল্পগুলো বরাবরই ভালো হয় তবে এইটা একটু বেশীই প্রিয়।
ভীষণ ভালো লেগেছে পড়ে ☺️ আপুর লেখনী বরাবরই চমৎকার 🫶🏻
অসম্ভব সুন্দর একটি লিখনি। একবার পড়লে বারবার পড়ার ইচ্ছে জাগে।
মেহরিমা আফরিন আপুর লেখা এতো দারুণ মাশা-আল্লাহ! এর আগে আপুর বই 'এই বৈশাখে' পড়েছিলাম। সেটার মধ্য দিয়েই আপুর লেখার প্রতি ভালোবাসা। এই বইটা কয়েকদিন আগে পড়েছি। যেসময় প্রোমোকোডে ১৮৳ দাম ছিল তখন। অবন্তি আর মুহিত! এমন সরলতা আর ভালোবাসায় মুড়ানো জীবন সকলেরই আরাধ্য! মুহিত... একজন সুপুরুষ। বাস্তবে এমন আছে কি-না জানি না। হয়তো থাকবে। কারণ গল্প তো জীবনেরই আরেক রূপ! অবন্তি,মুহিত আর মেঘার জন্য একরাশ ভালোবাসা। ওরা ভালো থাকুক। মুহিতের দায়িত্বে, অবন্তির যত্নে আর দুজনের ভালোবাসায়... লেখিকা আপুর জন্য অনেক অনেক শুভকামনা। এরকম লেখা আরো চাই...
ভালো লাগলো। ছিমছাম মিষ্টি একটা রোমান্টিক গল্প।
খুব ভালো লেগেছে। বইটা পড়ে কেমন আদর আদর লেগেছে অবন্তীর মতোই। মুহিত চরিত্রটা সব মেয়েদেরই বোধ করি কাম্য।
মেঘ তুলোর মতই গল্পটা!
অনেক সুন্দর ছিল বই টি
অসাধারণ লেখনি 🥰