

"... ... বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা?” কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি, দাও তুমি ব্যথা?” কহিল সে, “কাছেই সরি আসি- কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী- গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে। তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।”
"এই গল্প দীর্ঘদিন আপনাকে আলোড়িত করবে। তাহাদের মনে না পড়বার সুযোগ লেখক কোন পাঠককে দেননি। অসাধারণ অদ্ভুত ভালোবাসার গল্প। না পেয়েও কেউ পায় কেউ পেয়েও শূন্য। আমার পড়া সবচেয়ে মনে দাগ কাটা ই-বুক।"
এই গল্প দীর্ঘদিন আপনাকে আলোড়িত করবে। তাহাদের মনে না পড়বার সুযোগ লেখক কোন পাঠককে দেননি। অসাধারণ অদ্ভুত ভালোবাসার গল্প। না পেয়েও কেউ পায় কেউ পেয়েও শূন্য। আমার পড়া সবচেয়ে মনে দাগ কাটা ই-বুক।
Read all reviews on the Boitoi app
আফসানা আশা আপুর মাস্টারপিস গল্প। ফেসবুকে প্রথম পড়ে কষ্ট হয়েছিলো বুকভাঙা! কী ভীষণ মন কেমন করা ভালোবাসাগুলো! প্রিন্স আর মিষ্টি দু'জন দু'জনকে ভালোবেসে মরেছে। এতো ভালোবাসা নিয়েও দু'জনের পথ এক হয়নি। আশা আপু নিজেই কনফিউশান জানিয়েছিলেন, কে বেশি ভালোবেসেছে, প্রিন্স নাকি মিষ্টি? আবারো পড়ে আমার উপলব্ধি হলো দু'জনই দু'জনকে ছাড়িয়ে গেছে। তুলি প্রিন্সকে ভালোবেসে মরেছে, সাজিদ মিষ্টিকে, মিঠি সাজিদকে। এতো কষ্ট কেন ভালোবাসায়?
তুমি শেষে একটা সত্য কথা বলেছো আপু। বাস্তবের মিষ্টিরা মরতে পারে না, না মরে মরে যায়। বাস্তবে প্রিন্সও যে থাকে না আপু।প্রেয়সীর জন্য না আত্নত্যাগ করতে পারে,না সুখে সংসার করতে পারে।এমন ভাবে নিজেরাও ভুগে সাথে মিষ্টিকেও ভোগায়।বেশিরভাগ প্রিন্স অবশ্য সুখে শান্তিতে সংসার করে মিষ্টিদের কথা তাদের মনেই পড়ে না।
আশাপু, আমি সবার মত কাঁদিনি এউ গল্প পড়ে। পড়া শেষে শুকনো হাসি দিলাম! আপনার গল্পে নেশা হয়। এক বসায় গল্প শেষ। ভালোবাসা কোনো লজিক মানেনা। লজিকাল মেয়েরাও ইলজিক্যাল কাজকর্ম করে ফেলে। গল্পের মিষ্টির মত চাইলেও পৃথিবী ছাড়া যায় না, শাহেনশাহ দের জন্য বাঁচতে হয়। কীযে চমৎকার আপনার লেখনী!
ফেসবুকে কতবার পড়ছি হিসেব নেই৷ এখন আবার ইবুক পড়লাম৷ যতবার পড়ি,একই অনুভূতি। একইরকম প্রিয়। প্রিন্স ভাই আর তার বিবিজানের গল্প ভীষণ সুন্দর, খুবই প্রিয়🥹❤️
কান্দাইলেন আপা।আপনি কি একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প লিখতে পারেন না?
Uff ki porlam!! Etto depression e dube theke o kno j abar ei golpota porte gelam nijei Janina. Apur boi dekhe luv shamlate parini tai pore felechi akn buk bhenge kanna ashche🙃🙃. Outstanding writing as usual❤️❤️.
এম্নিতেই ঠান্ডা লেগে নাকের জলে, চোখের জলে একাকার আমি। তার উপর মিষ্টির কাহিনি পড়ে এই জলধারা আরও বিস্তারিত হয়েছে। শেষ শব্দটা পর্যন্ত মুগ্ধতা নিয়ে পড়লাম। ভীষণ ভালো লাগলো কাহিনিটা।
ফেসবুকে পড়েছিলাম তাও আবার পড়লাম। কেমন একটা হাহাকার শেষের অংশে...
এত কষ্ট আমি মনে হয় জীবনে কোনদিন কোন বই পড়ে পাইনি। এই বই আবার পড়ার সাহস আমার হবে না। এত ভালোবাসা সত্যি সত্যি কি পৃথিবীতে থাকতে পারে....!!!সব সময়ের মতোই খুব ভালো লেখা ❤️