

এই বর্ষাকাল কথার জীবনে নতুন একজন অতিথি নিয়ে এসেছে। বাড়ি ফেরার পথে আচমকা চোখে পড়েছিল অচেনা, আগন্তুক এক যুবকটিকে। এই রাস্তায় কথার বহুবার যাওয়া–আসা, তবুও আগে কখনো দেখা হয়নি তার সাথে। চারপাশের ভিড়ে সে হয়তো খুবই সাধারণ, কিন্তু কথার চোখে অন্যরকম, সবার চেয়ে আলাদা হয়ে ধরা দিয়েছিল সে। নিমগাছটার নিচে প্রায়ই দেখা মিলত ছেলেটির। একা একা বসে থাকতো প্রায় সময়। মনে হতো, চারপাশের ভিড়ভাট্টার সাথে তার কোনো সম্পর্কই নেই। শহরের কোলাহল থেকে ছিটকে পড়া একটা মানুষ সে। ছেলেটি প্রতিদিনই আসে সেই নিমগাছটার নিচে। কিন্তু কেন আসে, বা কার জন্য আসে, এই প্রশ্নের উত্তর কথা কখনো খুঁজে পায়নি। অবাক হয়ে ভাবে, এত মানুষে ভরা এই পৃথিবীতে, চারপাশের চাকচিক্যের ভিড়ে, কেন শুধুই সেই সাদামাটা ছেলেটিই তার চোখে বারবার ধরা দেয়?
"সুন্দর সুন্দর সুন্দর! অনেক সুন্দর। একদম মন ভরে গেছে। চুপকথা আর সজীব এর গল্পটা যেন এখন পূর্ণতা পেল। সজীব আর মোতালেব সাহেবের মান অভিমান গুলো অনেক উপভোগ করেছি। কথার প্রতি সজীবের ভালোবাসাটাও এখানে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। খুব ভালো লেগেছে।"
খুনসুটিময় গল্পটা ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
Finally apur birthday er jnno discount deyay kinte পারলাম...onek diner iccha chilo eta porar....alhamdulillah ek bosatei ses krlam ostir hoyece mashallah কথা আর sojib er happy married life holo tahole....onek valo laglo...specially শশুর আর jamai er part onek ostir vai tarai real ei golper 😂 sob miliye রেটিং 5/5
❤️❤️
outstanding
Beautiful book
সুন্দর সুন্দর সুন্দর! অনেক সুন্দর। একদম মন ভরে গেছে। চুপকথা আর সজীব এর গল্পটা যেন এখন পূর্ণতা পেল। সজীব আর মোতালেব সাহেবের মান অভিমান গুলো অনেক উপভোগ করেছি। কথার প্রতি সজীবের ভালোবাসাটাও এখানে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। খুব ভালো লেগেছে।
এক কথায় অসাধারণ একটি গল্প
কথা সজীব অনেক প্রিয় জুটি। কথাকে অনেক ভালো লাগতো। কথা কথা বলতে না পারলেও শত শত কথা সে সজীবনে বলেছে, সজীব শুনেছে।সজীব ভীষণ প্রিয় একজন মানুষ 🤍 ওদের বারবার পড়তে চাই আপা
অসম্ভব সুন্দর লেখনি। বরাবরই তোমার লেখা চরিত্র গুলোর মায়ায় পরে যাই। যেমন সুন্দর লেখনি, তেমনি তার চরিত্র গুলো। অসংখ্য ধন্যবাদ আমদের এতো সুন্দর উপন্যাস উপহার দেয়ার জন্য। ভালোবাসা আপি 💜♥️♥️♥️
অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে। অনেক অনেক ভালো লাগলো পড়ে। আমি বাকি সবার মত সুন্দর করে কমেন্ট বা রিভিউ লিখতে পারিনা। তার জন্য দুঃখিত। সত্যিই চমৎকার লেগেছে আপি। ধন্যবাদ আপু এত সুন্দর করে লিখার জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️