

পর্ব -১ সকাল সকাল মায়ের চেচামেচির আওয়াজে ঘুম ভেঙে যায় ইয়ারার রুম থেকে বেরিয়ে দেখে তার মা বাবা ঝগড়া করছে কি হয়েছে মা সকাল সকাল কি শুরু করেছো এইযে এসেছে আর এক মহারানী মায়ের কথায় মেজাজ খারাপ হয়ে যায় ইয়ারার কি হয়েছে তোমাদের এইভাবে ঝগড়া করছো কেনো কানন বেগম বললেন কি আর হবে তোর বাবা পুরো বাজার তুলে নিয়ে এসেছে এরই মধ্যে উপস্থিত হলো তথ্য কি ব্যাপার চাচী কিছু হয়েছে না বাবা তেমন কিছু হয়নি তোমার চাচা অনেক বাজার করে নিয়ে এসেছে তাই তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তথ্য কে দেখেই মাথা গরম হয়ে যায় ইয়ারার হঠাৎ বলে ওঠে আমাদের বাসায় যা ইচ্ছে হোক আপনার কি তাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কানন বেগম বললেন তুই সব সময় ওর নাম টা এইভাবে বলিস কেনো ওর কি সুন্দর একটা নাম তথ্য আর তুই সব সময় ওকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে ডাকিস তথ্য বলে উঠলো থাক না চাচী ছোট প্রজাপতি যেই নামে ইচ্ছা সেই নামেই ডাকুক আমি কিছু মনে করি না ইয়ারার বলে উঠলো হ্যাঁ আপনি আর কি মনে করবেন যাকে চব্বিশ ঘণ্টায় বিশ ঘণ্টা বাবার উল্টা পাল্টা কথা শুনতে হয় সে আর আমার কথায় কি বা মনে করবে এইবার ইয়ারাকে থমক দিলেন আলম হোসেন সাহেব মামনি মানুষ এর সাথে এইভাবে কথা বলা ঠিক না তথ্য বলে উঠলো চাচা ইয়ারা ছোটো মানুষ আমি ওর কথায় কিছু মনে করিনি কানন বেগম বললেন বাবা তথ্য বসো আমি চা বানিয়ে আনছি তথ্য বললো না চাচী আজকে থাক অন্য কোনো দিন খাবো আজকে যাই কথা শেষ করে সাথে সাথে বেরিয়ে যায় তথ্য আলম সাহেব ইয়ারার মাথায় হাত রেখে বললেন মামনি মানুষ এর সাথে এইভাবে কথা বলার ঠিক না কানন বেগম বললেন আরও মেয়েকে মাথায় তোলো আহারে ছেলেটাকে সব সময় ও অপমান করে -হ্যাঁ অপমান করবো না তোমার মতো মাথায় তুলে নাচবো কথাটা বলেই হন হন করে গিয়ে নিজের ঘরের দরজা লাগিয়ে দিলো ইয়ারা -হঠাৎ ইয়ারার মনে পরলো কালকে তো ইয়ারার নবীনবরণ সেই উপলক্ষে সে আর তার বেস্ট ফ্রেন্ড ইসরাতের সাথে মার্কেটে যাওয়ার কথা ইয়ারা তারাতাড়ি রেডি হয়ে ইসরাতকে কল দিলো কল রিসিভ করার সাথে সাথে ইসরাত বললো কিরে হারামি আজকে যে আমাদের মার্কেটে যাওয়ার কথা তোর মনে আছে তারাতাড়ি রেডি হয়ে আমার বাসার নিচে আয় বলেই ফোন রেখে দিল ইয়ারাকে রুম থেকে বের হতে দেখে কানন বেগম ইয়ারাকে নাস্তা করার জন্য ডাকলেন ইয়ারা চুপচাপ নাস্তা করে বেরিয়ে পড়লো কানন বেগম একবার ভাবলেন ইয়ারাকে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছে কিন্তু হঠাৎ তার মনে পড়লো ইয়ারা আগেই বলে রেখেছে আজকে সে মার্কেটে যাবে...... চলবে.....