

ভালোবাসা মানে এক সুন্দর অনুভূতি। কিন্তু সেই ভালোবাসা যখন জেদে পরিণত হয়, তখন তা হারায় নিজের সৌন্দর্য। ভালোবাসা তখন আর কাউকে সুখী করার জন্য থাকে না, বরং “ওকে পেতেই হবে” এই একগুঁয়ে ভাবনায় বদলে যায়। এই গল্পে এমনি এক জেদের বর্ণনা রয়েছে। নিজের প্রিয় মানুষকে পেতে যে কী-না করেছে অসংখ্য অন্যায়। ওর জেদের ভালোবাসা ধীরে ধীরে হয়ে ওঠে ভয়ংকর। যেখানে শান্তি নেই, কেবল যন্ত্রণা! পরবর্তীতে সেও বুঝতে পারে, ভালোবাসা যতটা সুন্দর, জেদে পরিণত হলে ততটাই হয় ভয়ংকর!