

কেমন হবে যদি একটা ফোনকল আপনাকে পাঁচ বছর পেছনে নিয়ে যেতে পারে? রাত্রি আর রৌদ্রর গল্পটা এমনই। একজন আছে ২০২৫-এ, তো আরেকজন আছে ২০২০-এ। কেউ কাউকে চেনে না, কখনো একে অপরকে দেখেওনি। শুধুমাত্র ফোনকলের মাধ্যমেই তাদের সম্পর্ক এগিয়েছে, পেয়েছে এক নাম 'প্রেম'। কিংবা ধরুন, আপনি জলরঙে যে ছবি আঁকেন, সেটাই বাস্তব হয়ে যায়। কেমন হবে বিষয়টা? রাত্রির সাথেও ঠিক এমনই কিছু ঘটেছিল, যা হয়তো কেউ কখনো ভাবতেও পারেনি। 'জলরঙে আঁকা প্রেম' এমনই একটা গল্প, যেখানে ভালো লাগার গল্প আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, বিষাদ আছে, আছে টাইম ট্রাভেলের গল্প। রৌদ্র আর রাত্রির অদেখা প্রেমের গল্প কি পূর্ণতা পেয়েছিল? তাদের কি দেখা হয়েছিল? রৌদ্র কি ভবিষ্যতে আসতে পেরেছিল? নাকি রাত্রি অতীতে যেতে পেরেছিল? তারা কি একে অপরকে নিজেদের ভালোবাসার কথা জানাতে পেরেছিল? সবকিছুর উত্তর মিলবে এই গল্পে।
টাইম ট্রাভেলের মত গল্পের কাহিনি টা শুরি হলেও শেষে গিয়ে অদ্ভুত রকমের পরিবর্তন আনা হয়েছে যা শুধু আমি না বেশিরভাগই মনে করি তাদের চিন্তাভাবনা বদল হয়েছে হয়ত এইটা ভেবে যে মোড় ঘোড়ে ভালো কিছু একটা হবে,ইত্যাদি। আমিতো ধরেই নিছিলাম যে মিরাক্কলে কিছু একটা হবে, যাক গে লাস্টে যখন দেখলাম এইটা টাইম ট্রাভেলের আবার অতীত বর্তমান মিলিয়ে এমন ভাবে তুলে ধরা হইছে যা বুঝার উপায় নাই।এমনকি ভবিষ্যতে ও নায়কা সুস্থ হবে কি না, নাকি সে তার টাইম ট্রাভেল নিয়ে এইভাবে পড়ে থাকবে এমন অনেক কিছুই অব্যক্ত।গল্পটা এক কথায় সাধারণের মাঝে অসাধারণ একটা গল্প হয়েছে৷ গল্পের সাথে গল্পের নাম একদম সুন্দর করে মিলে গেছে।গল্পটা র মাঝে কৌতূহলজনক লাগছিলো কিন্তু এইটা এমনভাবে তুলে ধরা হইছে যে, গল্পটায় অনেক কিছুই অনেক কিছু হবে মনে আসা স্বাভাবিক।আমি শুধু ভাবি আপু প্রত্যেকটা গল্পতে একেকটা একেকরকম ভাবে কি সুন্দর করে তুলে ধরে যার কারণে সবারই মনে ধরে। যাই হোক আশা করি লেখিকা সামনে আরো এমন অনেক সুন্দর সুন্দর এডভেঞ্চার বা সাধারণ,অসাধারণ সব কিছু মিলিয়ে ও অনেক সুন্দর গল্প আমাদের এইভাবে উপহার দিবেন, আপনার জন্য শুভ কামনা রইলো লেখিকা আপু,আপনার প্রত্যেকটা গল্পই অসাধারণ হয়েছে🥰🤗
Read all reviews on the Boitoi app