

বিস্ময়কর এই বিশ্বজগতে মানুষের জীবনপথ আলোকিত করতে আল্লাহ তা'আলা যুগে যুগে নবী-রাসূল ও রহমতের বাণী প্রেরণ করেছেন। সে বাণী আজও আলেমদের জবান ও কলমে অব্যাহত রয়েছে। "খুতবাতুল হারাম" হল এমন একটি অলোকসামান্য বাণীপ্রবাহের আধার। এই পবিত্র গ্রন্থটি কাবা শরীফের সম্মানিত ইমাম ও বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে গেঁথে থাকা প্রাজ্ঞ আলেম শাইখ আবদুর রহমান আস-সুদাইস (হাফিজাহুল্লাহ)-এর প্রদত্ত খুতবার সংকলন। আমাদের সম্মানিত অনুবাদক ও সম্পাদক ইমদাদ খান সাহেব এই মহান খুতবাগুলোকে সহজ, বোধগম্য ও প্রাঞ্জল বাংলায় উপস্থাপন করেছেন।