

স্বপ্নীল প্রেমে পড়েছিল বয়সে বড় নীলার। নীলা সেই প্রেমকে প্রত্যাখ্যান করে দেয়ায় স্বপ্নীল সিদ্ধান্ত নেয় আর কাউকে ভালোবাসবে না। অথচ তার জীবনে পরী হয়ে এসে ধরা দেয় শ্রাবণ্য, যে স্বপ্নীলকে সকলের চেয়ে আলাদা করে দেখতো। মারকুটে রঙ্গনা অবশেষে পরিবারের পছন্দ মেনে পাইলটকে বিয়ে করতে রাজি হয়েছিল। দু'হাত ভর্তি মেহেদী, গায়ে হলুদের পর পরিস্থিতি পাল্টে যায়। দামী লেহেঙ্গা ছেড়ে সাধারণ শাড়িতে বিয়ে হয় মিশুকের সঙ্গে, যাকে রঙ্গনা একটুও পছন্দ করে না। শেষ পর্যন্ত মারকুটে রঙ্গনার সঙ্গে স্বল্পভাষী মিশুকের প্রণয় হবে কী! আকাশী বাবা-মাকে ছেড়ে বিয়ে করেছিল প্রেমিক পুরুষকে। প্রেমিক স্বামী হওয়ার পর ভালোবাসার রঙ ফিকে হয়ে গেল। এক পর্যায়ে আকাশীকে শূন্য থেকে শুরু করতে হলো জীবন। আকাশীর জীবনে শেষ পর্যন্ত ধরা দিয়েছিল সত্যিকারের ভালোবাসা! এই গল্প প্রেমের নয়, এই গল্প ভালোবাসার। এই গল্প কুসুমের, এই গল্প কাঁটার।
"ফেসবুকে পড়েছিলাম ভীষণ ভালো লেগেছিল।আজকে ইবুকে আবার পড়লাম।নিপা আপুর লেখা আমার পড়তে ভীষণ আরাম লাগে। কিছু গল্প থাকে না বার বার পড়া যায় বোরিং ফিল হয় না।কুসুমকাটা গল্পটা ঠিক তেমনই।সুন্দর পারিবারিক বন্ডিং,ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে আগে বাড়া, রোমান্টিক, কমেডি সবই আছে এই গল্পে।💟"
ফেসবুকে পড়েছিলাম ভীষণ ভালো লেগেছিল।আজকে ইবুকে আবার পড়লাম।নিপা আপুর লেখা আমার পড়তে ভীষণ আরাম লাগে। কিছু গল্প থাকে না বার বার পড়া যায় বোরিং ফিল হয় না।কুসুমকাটা গল্পটা ঠিক তেমনই।সুন্দর পারিবারিক বন্ডিং,ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে আগে বাড়া, রোমান্টিক, কমেডি সবই আছে এই গল্পে।💟
Read all reviews on the Boitoi app
অনেক দিন পর অসম্ভব সুন্দর একটা গল্প এবং তার সিকুয়েল পড়লাম।লেখিকার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো।
আপু, এত বেশি সুন্দর, বলে বুঝাতে পারবোনা। মন ভালো হয়ে গেল । আবেগে আমার চোখে পানি চলে আসছে। অনেক ভালো থেকো তুমি। শুভ কামনা রইল।
Always excellent writing!❤️
Apu..apni fb theke delete korle joldi joldi boitoi e diye diyen..ei boi tar jonno wait korte kosto hocchhilo khub..eta amar vishon priyo gulor ekta..
নিপা আপুর গল্প গুলো পড়তে বরাবরই ভালো লাগে। গল্প শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবেই! শুধু তাই না- আবার পড়তে ইচ্ছা করবে। এই গল্পটাও সেরকম এটার সিক্যুয়ালটাও আমার খুব প্রিয়। ❤️
Fb তে পরেছিলাম,খুব ভালো লেগেছিল।কিছু গল্প বার বার পড়তে ভালো লাগে।সেরকম একটা গল্প।
Pora golpo abar kine bash khelam. Thik koren nai. But tao ami khushi