

"যে আমাকে সবকিছু দিতে পারবে, সেই প্রথম আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছে।" দামিয়ান তার কথায় কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। প্রাণপ্রিয়া তার হাতে থাকা ঘাসের পাতাটা ছেড়ে নিচে ফেলে। দামিয়ান গম্ভীর মুখে কয়েক কদম পা বাড়ায়। "আমি যা করেছি, তোমাকে নিজের করার জন্য করেছি। তুমি তো মেনে নিয়েছ, কিন্তু তোমার কথায় কেন লাগছে সব নাটক করছ?" কথাটা বলেই দামিয়ান হঠাৎ প্রাণপ্রিয়ার দিকে বন্দুক তাক করে, প্রাণপ্রিয়া ভরকে তার শক্ত সত্তা নড়ে চড়ে ওঠে, সে কি তাকে ধরে ফেলল? দামিয়ানের চোখে-মুখে ক্রোধ। সে ট্রিগারে আঙ্গুল রাখে। "ধোঁকা দিচ্ছ আমাকে, লিটল বার্ড? বলেছিলাম না, যে কলিজা দিয়ে সাহস দেখাবে, ওই কলিজা বরাবর শুট করব।" প্রাণপ্রিয়ার পুরো শরীরে কম্পন, সবকিছু এত সহজেই শেষ হয়ে যাবে! এত দ্রুত ধরা পড়বে! সে নিজেকে মনে মনে সাহস দেয়। "কি বলছেন আপনি? আমি কেন আপনাকে ধোঁকা দিব?" তার অস্বীকার ভীত কণ্ঠে। দামিয়ান ঘাড় কাত করে হাসে। "কিন্তু আমার তো লাগছে। সবকিছু নাটক, সবকিছু ধোঁকা… আমার পিছনে তুমি পরিকল্পনা সাজাচ্ছো। তোমার কোনো ধারণা আছে আমাদের এই জগতের গভীরতা কতটা? তুমি নিজের জীবন রিস্কে চলে যাবে।" প্রাণপ্রিয়া সুক্ষ্ম অভিনয়ে দু কদম তার দিকে পা বাড়ায়। "আমি কেন নাটক করবো? আমি আপনাকে মেনে নিয়েছি, এটা নাটক না। হ্যাঁ, ভালোবাসা নেই, মনের টান নেই, কিন্তু আমি আপনার সঙ্গেই থাকব।" তার এই অভিনয় দামিয়ানের বুকে চাপ অনুভব করায়। তার কাছ থেকে মুক্তি পাওয়ার এত চেষ্টা! সে ভেতরে ভেতরে আরো রেগে ওঠে, এখনই এই নারীকে গুলি করে মেরে ফেলবে। সে দাঁত চেপে বলে, "থেমে যাও, প্রাণ। আমি মাফ করে দিব, একটা প্রশ্নও করবো না। আমার তোমার ভালোবাসা চাই না, মনের টানও চাই না। তুমি আমাকে ঘৃণা করেই যেও, তবুও যদি কিছু করে থাকো, থেমে যাও, নাহলে..." "আমি কিছু করছি না, মিস্টার আবরার, আমাকে বিশ্বাস করুন।" দামিয়ান আরো শক্ত করে তার দিকে বন্দুক ধরে। প্রাণপ্রিয়া তার দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে আছে। "পিছ পা হবে না, হবে না এই নারী। ঠিক আছে, তার সত্যিটা জেনেও মিথ্যাকে মেনে নিবে। দেখবে সে কিভাবে মুক্তি পায়।" সে মনে মনে বলে বন্দুক নামিয়ে নিল। খেলার মাঠে তোমাকে ওয়েল কাম, মিসেস প্রাণপ্রিয়া আবরার, তুমি আমাকে বাধ্য করলে।
"দামিয়ান আর তার প্রাণের ভালোবাসা প্রথম খন্ডে পড়ে মন ভরেনি,আর পেয়ে গেলাম দ্বিতীয় পর্ব। কি যে ভালো লাগছে আমার পড়ে।আর এখন অবসেসড উইড দামিয়ান।।দখলের অন্য নাম ভালোবাসা। প্রতিটা পর্বে টান টান উত্তেজনা।। অনেক অনেক খুশি হয়েছি বইটা পড়ে"
গুড ভালো লাগলো
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর লিখেছেন .সিজন 3 আসলে খুব ভাল হতো আপু
এক কথাই অসাধারণ আমার লাইফে প্রথম ইবুক পরলাম
দামিয়ান আর তার প্রাণের ভালোবাসা প্রথম খন্ডে পড়ে মন ভরেনি,আর পেয়ে গেলাম দ্বিতীয় পর্ব। কি যে ভালো লাগছে আমার পড়ে।আর এখন অবসেসড উইড দামিয়ান।।দখলের অন্য নাম ভালোবাসা। প্রতিটা পর্বে টান টান উত্তেজনা।। অনেক অনেক খুশি হয়েছি বইটা পড়ে
খুব খুব খুব ভালো লেগেছে #সে_খলনায়ক #সিজন_টু 🔥😍 এতো এতো রহস্য, ষড়যন্ত্রে ঘেরা...এর মাঝে প্রাণপ্রিয়ার প্রতি দামিয়ানের ভালোবাসা, মারাত্মক অবসেশন....জাস্ট অস্থির 🔥👌😎
গল্পটা ফেসবুকে ও পড়েছি, আমার ভীষণ পছন্দের দামিয়ান কে আবারও সেল্ফে স্থায়ী করে নিলাম❤️
Excellent....
one and only real mafia story
এক কথায় অসাধারণ, আমার সব ধরনের গল্প পছন্দের না কিন্তু এই গল্পের প্রতিটি পাট ভালো লাগলো। পুরো শেষ করে মনে তৃপ্তি পেয়েছি।
😍😍😍😍😍