

রুকইয়াহ শব্দটি মূলত আরবি। যার শাব্দিক অর্থ হলো: ঝাড়ফুঁক, মন্ত্র, তাবীজ-কবচ ইত্যাদি। শব্দটি সাধারণত ঝাড়ফুঁক অর্থেই বেশি ব্যবহার হয়ে থাকে। 'মন্ত্র' অর্থেও মাঝে মাঝে আরবরা শব্দটিকে ব্যবহার করে। বাংলা ভাষায় মন্ত্র শব্দটি খুব বেশি ব্যবহার হয়। মন্ত্র বলতে কী বুঝায়? মন্ত্র মানে: বিশেষ কোনো কিছু অর্জনের উদ্দেশ্যে বা লক্ষ্যে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য উচ্চারণ করে অথবা আবৃত্তি করে ফুঁ দেওয়া। যার ফলে অন্যরকম এক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর মধ্যে শরয়ী ঝাড়ফুঁক যেমন অন্তর্ভুক্ত, তেমনি কুফরী মন্ত্রপাঠও অন্তর্ভুক্ত।