

আমরা প্রায়শই আক্ষেপ করে বলে থাকি—এত দোয়া করি কিন্তু আমার দোয়া কখনো কবুল হয় না। অথবা—দোয়া করে কী হবে, আমার মতো পাপী বান্দার কথা আল্লাহ কী শুনবেন! কত মানুষই তো দোয়া করে, সব কী কবুল হয়... ইত্যাদি ইত্যাদি। মূলত এগুলো সব ই'ব'লিশের ধোঁকা। প্রতিনিয়ত সে নানা রকম ওয়াসওয়াসা দিয়ে আমাদের বিশ্বাসের খুঁটি নাড়িয়ে দেয়। পরম করুনাময় আল্লাহর দয়া ও রহমত থেকে নিরাশ হওয়ার তালিম একমাত্র ই'ব'লিশ দিয়ে থাকে। কারণ আল্লাহকে স্মরণ করলে, আল্লাহর উপর ভরসা করলে সবচেয়ে বড় ক্ষতি তো তারই। সহজ সমীকরণ। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে—দোয়ার মাধ্যমে কী আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারি? আসলেই কী দোয়ার বরকতে কোনো অলৌকিক উৎস থেকে রিজিক পাওয়া যায়? এই জামানায়ও দোয়ার উছিলায় আল্লাহ তার বান্দার সমস্ত পেরেশানি দূর করে দেন? এখনো কী সরাসরি গায়েব থেকে বান্দার জন্য সাহায্য আসে?—এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে "রহমতের পয়গাম" বইটিতে। আল্লাহর কতিপয় প্রিয় বান্দার জীবনের সত্য ঘটনা অবলম্বনে লিখিত গল্প নিয়ে সজ্জিত গল্পগ্রন্থ "রহমতের পয়গাম"। ভিন্ন প্রেক্ষাপট এবং বৈচিত্র্যময় অনুভূতির প্রতিটি গল্পই হৃদয় ছুঁয়ে যাবার মতো, যা পড়ার পর পাঠকের মুখ থেকে স্বতস্ফূর্তভাবে বেরিয়ে আসবে "সুবহানআল্লাহ"। এটি মহান রবের সাথে বান্দার নৈকট্য লাভের গল্প, ঈমান বাড়িয়ে দেবার গল্প, হেদায়েত লাভের পর আবার হারিয়ে ফেলার গল্প। বইয়ের প্রতিটি পাতায় একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা পরিলক্ষিত হবে। দোয়া করার আনন্দ বৃদ্ধি পাবে এবং প্রশান্তিতে মন ছেয়ে যাবে ইনশাআল্লাহ।
"রহমতের পয়গাম পড়তে পড়তে মনটা যেন ধীরে ধীরে নরম হয়ে এল। প্রতিটা গল্পের ভেতর যে তাওহিদের আলো, ভরসা, তওবা আর ইয়াকিনের কথা আছে, তা পড়তে পড়তে মনে হচ্ছিল কেউ ভিতরটায় বসে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। জীবনের দুঃখ, অভাব, হতাশা, অনিশ্চয়তা সব কিছুই আল্লাহর পরীক্ষা। এই বোধটা নতুন করে জেগে উঠল। হারুন ভাইয়ের সাহায্যের গল্প, পরশমণির অন্তরের পরশ, নিয়তের ইশারা কিংবা ইয়াকিনের শক্তি। সব মিলিয়ে বুকের ভেতর একটা শান্ত স্রোত বয়ে গেল। যেন আল্লাহ নিজেই অদৃশ্যভাবে বলছেন, “হাল ছেড়ো না, আমি আছি।” বইটার পাতাগুলো ওল্টাতে ওল্টাতে মাথা আপনিই ঝুঁকে গেল, হৃদয় নিজের মতোই সিজদাহ্ রত হলো সেই পরম করুনাময়ের কাছে। গল্পগুলো ছোট, সরল, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যিকারের তাওবা, সবর আর শক্ত ভরসাই মানুষের আসল সম্বল। বইটা শেষ করে মনে হলো, জীবন যতই কঠিন হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এই অনুভূতিটাই বইটিকে বিশেষ করে তোলে, আর পাঠককে ভেতর থেকে শান্ত করে দেয়। লেখকে অনেক অনেক ধন্যবাদ এমন চমৎকার করে লেখার জন্য। সত্যি রহমতের পয়গাম পৌঁছানোর জন্য।"
রহমতের পয়গাম পড়তে পড়তে মনটা যেন ধীরে ধীরে নরম হয়ে এল। প্রতিটা গল্পের ভেতর যে তাওহিদের আলো, ভরসা, তওবা আর ইয়াকিনের কথা আছে, তা পড়তে পড়তে মনে হচ্ছিল কেউ ভিতরটায় বসে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। জীবনের দুঃখ, অভাব, হতাশা, অনিশ্চয়তা সব কিছুই আল্লাহর পরীক্ষা। এই বোধটা নতুন করে জেগে উঠল। হারুন ভাইয়ের সাহায্যের গল্প, পরশমণির অন্তরের পরশ, নিয়তের ইশারা কিংবা ইয়াকিনের শক্তি। সব মিলিয়ে বুকের ভেতর একটা শান্ত স্রোত বয়ে গেল। যেন আল্লাহ নিজেই অদৃশ্যভাবে বলছেন, “হাল ছেড়ো না, আমি আছি।” বইটার পাতাগুলো ওল্টাতে ওল্টাতে মাথা আপনিই ঝুঁকে গেল, হৃদয় নিজের মতোই সিজদাহ্ রত হলো সেই পরম করুনাময়ের কাছে। গল্পগুলো ছোট, সরল, কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যিকারের তাওবা, সবর আর শক্ত ভরসাই মানুষের আসল সম্বল। বইটা শেষ করে মনে হলো, জীবন যতই কঠিন হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এই অনুভূতিটাই বইটিকে বিশেষ করে তোলে, আর পাঠককে ভেতর থেকে শান্ত করে দেয়। লেখকে অনেক অনেক ধন্যবাদ এমন চমৎকার করে লেখার জন্য। সত্যি রহমতের পয়গাম পৌঁছানোর জন্য।
Read all reviews on the Boitoi app