

মেরে পেয়ারে ভাই ও দোস্ত বুযূর্গ! সাহাবায়ে কেরাম যখন দ্বীনের কাজ করতেন, তখন বাঘ তাদের আনুগত্য করত। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের আনুগত্য করতেন, যার কারণে বাঘও তাদের আনুগত্যশীল ছিল। তারা ইচ্ছে মতো বাঘকে থাপ্পর দিতেন এবং বাঘ তাদের জন্য পথ করে দিত। আসমান থেকে তাদের দ্বীনি কর্মের ফলস্বরূপ খাবার আসত। দ্বীনের জন্য তাদের কঠোর পরিশ্রমের কারণে আল্লাহ কায়সার ও কিসরার বিশাল ধন-ভান্ডার সাহাবাদের পায়ের কাছে সমপর্ণ করেছিলেন। সেই ধন-সম্পদ সাহাবাদের ঘরে পড়ে থাকত যেন ধান চালের স্তূপ। দ্বীনের কাজে পরিশ্রমের কারণে কায়সার কিসরার রাজকন্যারা ইমাম হোসাইনের দাসীতে পরিণত হয়েছিল। আমরা যদি দ্বীনের পরিশ্রমকে নিজেদের পরিশ্রম মনে করি, তবে আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাত সুন্দর করে দেবেন।