

নবী কারীম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর কষ্ট মৃত ব্যক্তির কাছে তিনশত তলোয়ার দ্বারা আঘাতের মতো কঠিন মনে হয়। ইমাম আওযায়ী রাহ. বলেন, মৃত্যুর কষ্ট কেয়ামত পর্যন্ত অনুভূত হবে। হযরত সাদ্দাদ ইবনে আউস রহ. বলেন, মৃত্যু দুনিয়া ও আখেরাতের সমস্ত কষ্টের চেয়ে বেশি কষ্টসাধ্য। মূসা আলাইহিস সালাম বলেন, মৃত্যুর সময় প্রাণের অনুভূতি এমন, যেন জীবিত চড়ুই পাখিকে আগুনে জ্বালানো হচ্ছে। হযরত উমর রা. কা'বকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, কাটাযুক্ত একটি ডাল শরীরে প্রবিষ্ট করে বের করলে যে কষ্ট হয়, তেমনই। মৃত্যুর ফেরেশতা পাপিষ্ঠ ব্যক্তির আত্মা সংহার করে যে অবস্থায়, তা এতই ভয়ানক যে, শক্তিশালী বীরেরও কলিজা কেপে উঠে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মৃত ব্যক্তির আত্মা সংহারের সময় একটি চুল আকাশ ও পৃথিবীর উপর রাখা হত, তাহলে সব মরে যেত।