

ভালোবাসা সব সময় উচ্চারিত হয় না—কখনও সেটা লুকিয়ে থাকে একজোড়া চোখের গভীরে, আবার কখনও বা নিঃশব্দ যত্নের ভেতর। রুহান ও কুহুর গল্পটাও ঠিক তেমনই—যেখানে কোনো নাটকীয়তা নেই, নেই আড়ম্বর। আছে কেবল দুটি হৃদয়ের নিঃশব্দ মিলন, যেখানে ভালোবাসা মানে অধিকার নয়, বরং বোঝাপড়া। কুহু হচ্ছে মূলত একজন বিধবা নারী, যাকে দেখে রুহান নামের একজন পুরুষ তার মায়ায় পড়ে যায়। যে সাত-পাঁচ না ভেবে বিয়ের প্রস্তাব দেয় কুহুকে। কিন্তু আপত্তি করে বসে কুহু। কারণ কুহুর ধারণা, রুহান ওকে ভালোবেসে নয়, বরং ওর রূপের মোহে পড়ে ওকে বিয়ে করতে চাইছে। রুহানও হার মানার পাত্র নয়। ও কুহুকে বুঝাতে থাকে বিয়েতে রাজি হওয়ার জন্য। আর বলতে থাকে, সে কুহুর রূপের মোহে পড়ে নয়, বরং কুহুর মায়ায় পড়ে কুহুকে বিয়ে করতে চাইছে। কিন্তু কুহু কি সেটা বিশ্বাস করবে? রাজি হবে কি রুহানের প্রস্তাবে? নাকি রুহানের প্রস্তাবকে অগ্রাহ্য করে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিবে রুহানের ভালোবাসাকে? সম্পূর্ণটা জানতে হলে তোমাকে অবশ্যই "মায়ার টানে" ই-বুকটি পড়তে হবে।