

তাবলীগের কাজের মেহনত হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, যা হলে সব কিছু সহজ হয়ে যায়। আবু মোসলেম খাওলানি বললেন, "আমি হজে যাচ্ছি, আমার সঙ্গে কে কে যাবেন?" তিনি নির্দেশ দিলেন, "যারা যাবেন, তারা কোনো পাথেয়, টাকা-পয়সা, খাবার বা পানি নেবেন না।" যাত্রা শুরু হলে, ক্লান্ত হয়ে পড়ার পর তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন এবং খাবার প্রার্থনা করলেন। তাঁর দোয়া শেষ হওয়ার আগেই খাবার এসে গেল, এবং সবাই তৃপ্তির সঙ্গে আহার করলেন।