

বেপারী বাড়ির চার মেয়ের তৃতীয় বারের ন্যায় বিয়ের আয়োজন করার পরও বর উধাও। চতুর্থ বার মেয়েরাই উধাও, কেমন অদ্ভুত এক চক্রে অবদ্ধ এই বিয়ের ঘটনাটি। ইশাদ আলি তার চার নাতনির বিয়ে দেওয়ার তীব্র ইচ্ছাকে পোষণ করে আয়োজন করেছে একত্রিত বিয়ের অনুষ্ঠান। বরাবরই ব্যর্থ হয়েছেন। এদিকে শহর জুড়ে চোর, ডাকাতি, ছিনতাইকারী এবং গোপন সূত্রে বেড়ে উঠা অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে ক'জন মুখোশধারী যুবকের আগমন ঘটেছে। তাঁদের নাম দেওয়া হয়েছে দ্যা সিক্রেট বয়েজ। আদৌ কী তারা পারবে অবৈধ কর্মকাণ্ড চিরতরে থামাতে? নাকি এভাবেই চলবে বছরের পর বছর জুড়ে!