
আরমান, সুইজারল্যান্ডে কর্মরত এক তরুণ, বহু বছর পর দেশে ফিরে আসে। শৈশবের বন্ধু ফারাজ ও তার বোন পারিসার সঙ্গে দেখা হয় তার। পারিসার প্রতি আরমানের মনের গভীরে ভালোবাসা ছিল বহুদিনের, কিন্তু কখনো তা প্রকাশ করেনি। দেশে ফিরে জানতে পারে পারিসার বিয়ে ঠিক হয়েছে। এই খবরে সে ব্যথিত হয়, তবুও সাহস করে নিজের অনুভূতি জানাতে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—ভেবে নেয় সব শেষ। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। পারিসার বাবা এবং আরমানের বাবা দু’জনেই তাদের মনের কথা বুঝে ফেলেছিলেন। সবাই মিলে এমনভাবে আয়োজন করেন যে, আরমানের অজান্তেই পারিসার সঙ্গে তারই বিয়ে ঠিক হয়ে যায়। সব কষ্ট পেরিয়ে অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়।
সুন্দর
Read all reviews on the Boitoi app