

ইল্যুশন। মায়া। সবকিছু কি একটি ইল্যুশনের মধ্যে ঘটছে? রক্ত এখনও উষ্ণতর, পূর্বার। সোনালি রঙের ঢেউ ছোট ছোট ঢেউ। পূর্বা, তুমি কি রিকশায় বসে উড়ছো? তোমার দুটো জলরঙের ডানা হয়েছে। পূর্বা! পূর্বা! পূর্বা! পূর্বা! তার মনে হচ্ছে, পাখিরা তাকে ডাকছে। আকাশে শাদা মেঘদল এবং ময়ূরীকণ্ঠী নীল আকাশ। আজ কি দিন? কত তারিখ? বাংলা মাস কি? ইংরেজি মাস কি? আজ একটি ঘটনা ঘটেছে, তারিখ মনে রাখতে হবে না?