

"সীমাহীন আকাশের নীল প্রান্ত থেকে ভেসে এসে ক্লান্ত মেঘ ভিজিয়ে যায় রুক্ষ হৃদয়। ভালোবাসার শিশিরে সিক্ত মন উড়ে চলে পৃথিবীর প্রান্তে প্রান্তে। ইচ্ছা নদী ফটকির পাড়ে পা দুলানো কবিতার মেয়ে সাদা মেঘের কোলে আঁচল বিছিয়ে উড়ে যেতে চাই অজানার দেশে। মৃদু মৃদু বাতাসে ওঠা ছোট্ট ঢেউয়ে বুক ভিজিয়ে আলোড়িত কন্যার স্পর্শ পেতে তৃষ্ণার্ত যুবকের ওষ্ঠ।"