

ইহরাম অবস্থায় কেউ যদি নিষিদ্ধ কাজ ইচ্ছাকৃত বা ওজর সাপেক্ষে করে, তবে তাঁর কাফফারা বা দম ওয়াজিব হয়। দম সিয়াম, সদকা বা কোরবানীর দ্বারা দিতে হয়। সিয়াম রাখতে হয় তিন দিন, অথবা সদকার পরিমাণ হচ্ছে ৬ জন মিসকিনকে তিন সা' পরিমাণ দেওয়া, অর্থাৎ প্রতিজন অর্ধ সা' (১ কেজি ২০ গ্রাম মত)। অথবা একটি পশু (উট, ছাগল, ভেড়া) যা কোরবনীর উপযুক্ত, তার সম্পূর্ণ গোশত গরীব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে; নিজে খেতে পারবে না।