

আলোচ্য গ্রন্থটি এমন একটি সফরের বক্তৃতার সংকলন। ১৯৭৭ সালে গ্রন্থকার আমেরিকা ও কানাডায় সফর করেন। সেখানে বিভিন্ন সেমিনারে বক্তৃতা প্রদান করেন। পরবর্তীতে সেই বক্তৃতাগুলো "دنیا امریکہ سے صاف صاف باتیں" নামে প্রকাশিত হয়। বাংলা ভাষাভাষীদের জন্য তারই সরল অনুবাদ পেশ করা হল "আমেরিকায় যা দেখেছি" নামে। সমগ্র বিশ্বের, বিশেষত তৃতীয় বিশ্বের, বর্তমান প্রজন্মের কাছে আমেরিকা একটি স্বপ্নের রাজ্য। আমেরিকায় ইমিগ্রেশন হতে পারাকে মনে করে যেন স্বর্গের একটি ঠিকানা পেয়ে যাওয়া। এই প্রবণতার পেছনে মূল কারণ হচ্ছে তাদের বস্তুগত ও অর্থনৈতিক উন্নতি এবং আধুনিক সভ্যতায় চূড়ান্ত অগ্রগতি। বস্তুত, আমেরিকা আজ উন্নতির চরম শিখরে পৌঁছেছে। সেখানে রয়েছে বস্তুগত সভ্যতার চোখ ধাঁধানো কারিশমা। কিন্তু পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতায় রয়েছে এক ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাস সংক্রমিত হলে মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করে। তার স্থান দখল করে পশুত্ব; এই চরম সত্যটি ধরা পড়েছে গ্রন্থকারের গভীর অন্তর্দৃষ্টিতে। সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন তাঁর বক্তৃতায়।