

এই বই লেখকের বিভিন্ন সময়ের মনস্তাত্ত্বিক পরিস্থিতির বহিঃপ্রকাশ। এর মাধ্যমে লেখক তার নিজের কল্পনার জগতকে আক্ষরিক সত্তা প্রদান করেছেন। কবিতাগুলোতে "শিউলি" শব্দের প্রাধান্য লক্ষ্য করা যায়, যা নিতান্তই কল্পনা প্রসূত। তবে লেখক শিউলির মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন অনন্য সুন্দর একজনকে। বলে রাখা ভালো, শিউলি অর্ধেক নারী এবং বাকি অর্ধেক কবির কবিতার শব্দকোষ।