

কলকাতা শহরের ভেতরেও এমন নিরব কোন কোণ আছে, তা মায়া আগে জানত না।শহরের কোলাহল, ট্রামের ঘণ্টা, চায়ের দোকানের ধোঁয়া পেরিয়ে যখন ট্যাক্সিটা থামল, মায়া প্রথমবার চোখে দেখল ‘বসন্তভিলা’—একটা পুরনো দুইতলা বাংলো, চারপাশে কাঁটাঝোপে ঢাকা, জানালার কাচে জমে থাকা ধুলো যেন বছরের পর বছর কেউ হাত না দিয়েছে।