

বিবাহ ও তালাক নিছক সামাজিক অনুষ্ঠান নয়, বরং এর সাথে শরীয়তের বহু বিধি-বিধান জড়িত রয়েছে। যার ব্যতিক্রম হলে আজীবন গুনাহে লিপ্ত থাকার মতো ঘটনা ঘটে যেতে পারে। তাই এ সংক্রান্ত মৌলিক মাসআলা-মাসায়েল জানা থাকা প্রতিটি নর-নারীর জন্য আবশ্যক। বিশেষ করে বিবাহ ও তালাক নিবন্ধনের দায়িত্বে রাষ্ট্রীয়ভাবে নিয়োজিত কাজি অফিসগুলোতে যারা কর্মরত আছেন, তাদের কাছে এ সংক্রান্ত মৌলিক কিছু মাসআলা-মাসায়েল তুলে ধরা হলে তাদের কার্যক্রম শরীয়তের দৃষ্টিতে যথাযথ হবে এবং বিয়ে ও তালাকের মতো গুরুত্বপূর্ণ বিধান কোরআন-সুন্নাহর আলোকে পরিপালন সহজ হবে। ফলে সাধারণ মানুষ আজীবন হারামে লিপ্ত হওয়া থেকে বেঁচে যাবে। বক্ষ্যমাণ প্রবন্ধে বিবাহ ও তালাক বিষয়ে মৌলিক কিছু মাসআলা-মাসায়েল প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে।