

বাড়িতে কিছু সমস্যা আছে। মাঝরাতে ঘুম ভাঙলে খসখস শব্দ শোনা যায়। গত দু'দিন ধরে তার ঘুম ভেঙে যাচ্ছে। রোজই খসখস শব্দ শোনেন। শব্দের উৎস খুঁজতে বাইরে বের হন। চোখ বড় বড় করে তাকান– মাঝ উঠানে চাঁদের আলোয় নারীমূর্তির ছায়া। ছায়াটা তার পরিচিত। মেয়েটা এ বাড়িতে নতুন এসেছে। অতিথি মানুষ। বিয়ে উপলক্ষে এসেছে। অনুষ্ঠান শেষে চলে যাবে। অচেনা অজানা বাড়িতে মাঝরাতে উঠানে দাঁড়িয়ে মেয়ে মানুষের কী কাজ? হানিফ সাহেব চিন্তিত হয়ে পড়েন। মেয়ের বিয়েতে কোনো অসুবিধে হবে না তো? অনেক কাঠখড় পুড়িয়ে বিয়ে ঠিক হয়েছে। লাখ পাঁচেক ঋণ করেছেন। ধানিজমির কিছুটা অংশ বিক্রিও করেছেন। বিয়ে ভাঙলে নদীতে ডুবে মরা ছাড়া অন্য উপায় থাকবে না। তিনি শান্ত পায়ে হেঁটে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ান। থমথমে গলায় বলেন, “এত রাতে এখানে কী কাজ তোমার?” মেয়েটা হাসে। অন্যরকম গলায় বলে, “চাঁদের আলো দেখছি।”
"অনেকদিন আগেই বইটা কিনেছিলাম ব্যস্ততার জন্য পড়া হয়ে ওঠেনি।আজ শেস করলাম।বরাবরের মতোই অসাধারণ লেখনি।প্রতিবারই একেক রকমের গল্প দিয়ে লেখিকা আমাদের মুগ্ধ করেন।এভাবেই এগিয়ে যান।ভালোবাসা নিবেন প্রিয় লেখিকা❣️❣️"
অনেকদিন আগেই বইটা কিনেছিলাম ব্যস্ততার জন্য পড়া হয়ে ওঠেনি।আজ শেস করলাম।বরাবরের মতোই অসাধারণ লেখনি।প্রতিবারই একেক রকমের গল্প দিয়ে লেখিকা আমাদের মুগ্ধ করেন।এভাবেই এগিয়ে যান।ভালোবাসা নিবেন প্রিয় লেখিকা❣️❣️
Read all reviews on the Boitoi app
নাইমার উপস্থিতি না থাকলে হয়তো এই রহস্য উদঘাটনই হতো না। আল্লাহ বিপদ দেন, সমাধানের রাস্তাও দেন। সবাই ভালো থাকুক।
বরাবরের মতোই চমৎকার একটি লেখা, শুভকামনা রইল