

স্কুল ব্যাগে আচমকা একদিন কালো কাগজ আবিষ্কার করে রিমি। প্রথমে কালো জাদু ভেবে উদ্বিগ্ন হলেও পরে টের পায়, কালো কাগজে সাদা কালিতে কেউ ওকে প্রেমপত্র লিখেছে। এই ছিল শুরু... এরপর একে একে সাতাশেরও বেশি চিঠি আসে, নামহীন প্রেরকের অপেক্ষায় কেটে যায় আটটা বছর। বুকের ভেতর বাড়তে থাকে প্রেমের অপেক্ষা, জীবনে চলতে থাকে সম্পর্কের টানাপোড়েন... এমনই করে চলতে গিয়ে একদিন আবারও চিঠি আসে আর নামধাম না জানা প্রেমিক ওকে জানায়, “শুধু একটা বুধবার... হ্যাঁ, একটা বুধবার পেরিয়ে যাক, এরপরের বুধবারে আমি তোমার মুখোমুখি হবো চাঁদবালিকা। তোমার ইউনিভার্সিটির পাশে যেই পুকুরপাড় আছে, সেখানে সকাল দশটায় একজন চেনাপরিচিত মানুষ তোমার সামনে এসে দাঁড়াবে। তুমি দেখে হয়তো চিনতেই পারবে আর সেই চেনাপরিচিত মানুষই হলো মেঘের আড়ালে লুকিয়ে থাকা তোমার একফালি চাঁদ। কী বুঝলে, মেয়ে? খুশি তো এবার? হাসো-না প্লিজ। শুধু তোমার মুখের হাসিটা দেখার জন্য এমন হুট করে দেখা করার সিদ্ধান্ত নিয়ে নিলাম। আবার তোমাকে হাসিখুশি দেখতে চাই, আবারও আমার রাগী কন্যার নাকের ডগায় চিকচিকে রাগ দেখতে চাই। তাকে আমার বুকের গভীরে মিশিয়ে ভালোবাসি বলতে চাই। ওই, লজ্জা পেলে নাকি?”
"মা শা আল্লাহ, গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। চরিত্র গুলো এতো সুন্দর ছিল।নায়ক কে তা বুঝায় যাচ্ছিল না। তার উপর নায়েকা যাকে চাঁদ ভাবছিল তাকে একদম মেনে নিতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ অবশেষে একজন মনের মতো চাঁদকে পেলাম।😉"
এত সুন্দর গল্পটার রেটিং এত কম কেন? ভালো জিনিসের কদর নেই আসলে। পিউর জেম গল্পটা।
Read all reviews on the Boitoi app
মা শা আল্লাহ, গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। চরিত্র গুলো এতো সুন্দর ছিল।নায়ক কে তা বুঝায় যাচ্ছিল না। তার উপর নায়েকা যাকে চাঁদ ভাবছিল তাকে একদম মেনে নিতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ অবশেষে একজন মনের মতো চাঁদকে পেলাম।😉
মাশা-আল্লাহ! ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কে নায়ক সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছিলনা, একদম শেষ পর্যন্ত নায়ক খুঁজতে মরিয়া ছিলাম! তবে রিমি যাকে চাদ ভেবে ভুল করেছিল, তাকে একদম নায়ক হিসাবে মেনে নিতে পারছিলাম না! অবশেষে ঠিকঠাক চাদকে পেয়ে ভীষণ হ্যাপী!!😍😍 আর আমার ধারণা প্রোমো কোড ব্যাবহার করে মাত্র কুড়ি টাকায় এরকম চমৎকার একটা ই-বুক না পড়লে সত্যিই মিস্ করবেন বড়সড় একটা!🥰 ধন্যবাদ লেখিকাকে এতো সল্পমূলে এতো চমৎকার লেখা তার পাঠকদের পড়ার সুযোগ করে দেবার জন্য!