

বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে মেয়েটা, অথচ নড়বার নাম নেই যেন নিশ্চল পাথর মূর্তি সে কোনো। ফয়সাল। আমি ফারদিন হাসান ফয়সাল। জানুয়ারি ১ তারিখে এপাড়ায় কমিশনার আবদুল্লাহ সাহেবের পাঁচতলা, সেই নব্বই দশকে বানানো পুরাতন বাড়ীটায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছি। মিরপুর পল্লবী মডেল হাইস্কুল সংলগ্ন পানির ট্যাংকি পার হয়ে সামনে এগুলেই একটা ছিমছাম আবাসিক এলাকায় এ বাসা। দেখতে বেশ পুরাতন হলেও এক ধরনের আভিজাত্য আছে বাড়ীটায়। লাল সিরামিক ইট দিয়ে বানানো বাড়ীর বাহ্যিক দেয়াল যার বর্ডার শাদা রঙের। নিয়মিত পরিচর্যার ফলে বাড়ীটার বাহ্যিক সৌন্দর্যে এন্টিক ভাব পরিলক্ষিত হয়। দুর্মূল্যের এই বাজারের তুলনায় ভাড়া একেবারেই কম সেই অর্থে। আমি অনেকটা ভ্যাগাবন্ড কিসিমের। বাবার হোটেলে মাগনা খাই ছয়বেলা। মাস্টার্সে ভালো একটা রেজাল্ট নিয়ে পাশ করেছি সাত বছর হয়ে গেল। গোলামি করতে ভালো লাগে না বলে চাকরির ইন্টারভিউতে টিকে স্মার্ট এমাউন্টের সেলারি নির্ধারিত হওয়ার পরেও এক সপ্তাহের বেশি মন টেকেনি কোথাও। বৃষ্টিভেজা শাড়ীতে নারী, এমন কী হতে পারে তা দেখে পুরুষের মন আলোড়িত হয়? আগাগোড়া আমি ভীষণ নারী বিদ্বেষী। পাশের বাসার ব্যাকলণিতে দাঁড়িয়ে মেয়েটির মুখ, মেঘের মতোই বিষন্ন কালোতে ছাওয়া। প্রেম কী তা বুঝি না, কিন্তু মেয়েটির আকাশ পানে তাকিয়ে থাকা মুখটি দেখে বার বারই এ মন আলোড়ন তুলে গাইছে ফিডব্যাকের সেই গানটি, “প্রেম, যে বোঝে শুধু সোনালী দিন যে প্রেম, যা সকলে জানে...”

"ফয়সাল যে প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, কিন্তু জানে নীতি এমন কেউ যাকে ছাড়া তার ভালো থাকা সম্ভব নয়। এটাই তো ভালোবাসা, এটাই তো প্রেম। শুরু থেকে শেষ পর্যন্ত ফয়সাল বলে গেল, সে নীতিকে ভালোবাসে না। গল্পটি পড়ে মনে হবে, এই যদি ভালোবাসা না হয়, তাহলে ভালোবাসা কি!!! আমার তো মনে হল, এরচেয়ে সুন্দর ভালোবাসার গল্প হতে পারে না। ছোট ছোট ডিটেইলস পাঠকের মন কেড়ে নিবে, কোথাও অতৃপ্তি নেই। দাম অনুযায়ী গল্পের পরিধি একদম ঠিক আছে। এক কথায় পয়সা উসুল। একুবিবি অনেক অনেক ভালোবাসা ❤️।"
পাগলা ফয়সাল ভালোবাসেনা তাইতেই এই অবস্থা আর বাসলে যে কি হত!
Read all reviews on the Boitoi app
ফয়সাল যে প্রেম বোঝে না, ভালোবাসা বোঝে না, কিন্তু জানে নীতি এমন কেউ যাকে ছাড়া তার ভালো থাকা সম্ভব নয়। এটাই তো ভালোবাসা, এটাই তো প্রেম। শুরু থেকে শেষ পর্যন্ত ফয়সাল বলে গেল, সে নীতিকে ভালোবাসে না। গল্পটি পড়ে মনে হবে, এই যদি ভালোবাসা না হয়, তাহলে ভালোবাসা কি!!! আমার তো মনে হল, এরচেয়ে সুন্দর ভালোবাসার গল্প হতে পারে না। ছোট ছোট ডিটেইলস পাঠকের মন কেড়ে নিবে, কোথাও অতৃপ্তি নেই। দাম অনুযায়ী গল্পের পরিধি একদম ঠিক আছে। এক কথায় পয়সা উসুল। একুবিবি অনেক অনেক ভালোবাসা ❤️।
দুদিকে চলা দুজন ভিন্ন মানুষ, যাদের পথ এক হবার না অথচ স্নিগ্ধ ভেজা সন্ধ্যায় তারা অজান্তেই জড়িয়ে গেল দুর দৃষ্টির আড়ালে। একটা ছেলে যে মেয়ে বিমুখ, ভরপুর জীবনে সবাই থেকেও যার কেউ নেই নিস্তব্ধতায় যার বসবাস। আর অন্যদিকে জীবন থেকে সবটা কেড়ে নেওয়া একটা মলিন মেয়ে, অথচ ভালো থাকার অদম্য ইচ্ছেতে ভরপুর। এমন দুটো মানুষ কি মেলে কখনো। অথচ সে এলো শূন্য জীবনে মন হয়ে আর আমি জুড়ে গেলাম তার সবটাই। এই উল্টো রথে চলা দুটো মানিয়ে নেওয়া মানুষের হাসি কান্না, সুখ-অসুখ, ভালোবাসার তৃপ্ততা পড়তে হলে এদের সোনারাঙা দিন গুলিতে মিশে যেতে হবে যেথায় #(প্রম_বোঝে_শুধু_সোনালী_দিন মিশে যায়।
খুব ভালো লাগার,,, ভালোবাসার একটা গল্প হলো এটা। নারীর প্রতি উদাসিন,,,প্রেম ভালোবাসা যাকে টানে না,,, বিয়ের নাম পর্যন্ত শুনতে পারে না এমন একটা চরিত্রের ভালোবাসা বিয়ে অব্ধি যাওয়ার একটা সুন্দত কাহিনী এই গল্পটা। অপরদিকে বাবা মা ছাড়া অনাদরে অবহেলায় বেড়ে ওঠা এক নারীর কঠিন এক পুরুসের আদরের প্যালিকান হয়ে ওঠার গল্প। ধন্যবাদ একাপাকে ❤️❤️❤️
ডিসট্র্যাক কে ঘুরে ফিরে পড়লাম। সবই আগের মত।ফয়সাল আর নীতির আদূরে ভালোবাসায় এতোটা মুগ্ধতায় চারপাশ ভরিয়ে রাখে,কি বলবো। কয়েক বছর আগে ফিরে যেয়ে একটা প্রেম করে আসতে ইচ্ছে করে, একটা মিস্টি আদূরে প্রেম 🫣 তাও একাআপুর লেখা পড়ার লোভ সামলাতে পারলাম না। অবশ হাতে লিখছি দোষ ত্রুটি মার্জনায় রাখবেন। ❤️
অসাধারণ সুন্দর একটা গল্প ♥️♥️ . কারো উপস্থিতি যেমন মনের শান্তি, তেমনি কারো অনুপস্থিতি মনের ঝড়। ভালোবাসি না বলে মন কে শাষন করে কি হবে ,মন যা চায় তা তো হবেই ♥️♥️♥️♥️
নারী বিদ্বেষী,দুর্বিনীত চরিত্রের একজন ফয়সাল, যার জীবনে কখনো প্রেম আসেনি। মাঘের এক বৃষ্টিভেজা সকালে হঠাৎ দেখা বৃষ্টিতে ভিজতে থাকা মেয়েটিকে দেখে প্রতি তার প্রথম ভালো লাগা! এই ভালো লাগাটি যে "লাভ এট ফার্স্ট সাইট" তা সে যতই অস্বীকার করুক না কোনো কিন্তুু এতো সত্যিই তার জীবনের সোনালী দিন শুরু হয়ে গেলো সেই প্রথম দেখাতেই! এতো মিষ্টি মধুর প্রেম কিন্তুু মুখে বলা ভার! তার ভাষায় পরাধীনতা থেকে মুক্ত করে দেয়া, আসলেই কি তাই! সবটুকু জানতে হলে পড়তে হবে "প্রেম বোঝে শুধু সোনালী দিন!" বইটি। মাহমুদা সুলতানা একা একাপুর সবকটি বইয়ের মতোন এই বইটিও অসম্ভব সুন্দর, সাবলীল ভাষার লেখনি সবাইকে মুগ্ধ করবে বলে আশা রাখি।।
চারিদিকে কষ্টের সমুদ্র বহমান থাকলেও প্রেম আমাদের সামলে নিতে জানে । তাই প্রেম বোঝে শুধু সোনালী দিন ❤️❤️❤️
মা শা আল্লাহ্!!! দারুণ, দারুণ, দারুণ! বরাবরের মতই চমৎকার। অনলাইনে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। অনেক স্ট্রং একটি প্লট।। রোমান্টিক, মনস্তাত্ত্বিক ও রহস্যময়... সব কিছুর ফিল পেয়েছি। শুধুমাত্র উচ্চবংশীয় বা সমাজের উঁচু স্থানে বাস করলেই হবে না, জীবনের মানে বুঝতে হবে আর সন্তান দের বোঝাতেও হবে।তবেই না সন্তানের সঙ্গে একি বন্ডিং তৈরি হবে। সব থেকে বড় বন্ধু তো হয় বাবা মা সর্বোপরি নিজ পরিবার।। এই উপন্যাসে দেখলাম,পরিবারের নিগুঢ় বাস্তবতা, বন্ধুত্বের অসাধারণ সংজ্ঞা আর ভালোবাসার ট্র্যাক। বরাবরের মতো অবশ্যই সাসপেন্স রয়েছে কিছু ব্যাপারে, আছে মনস্তাত্ত্বিক ব্যাপার।। একটি অজানা মেয়ে-- কখনও কোনো মেয়ের সাহচর্যে না আসা পুরুষের প্যালিকান হয়ে ওঠার গল্প এটি। মানব শরীরের অবিচ্ছেদ্য কিন্তু অদৃশ্য অংগ #মন ....! পুরুষটির মন হয়ে ওঠে নরম মনের মেয়েটি....? কী দারুণ অনুভূতি দিয়েছে উপন্যাস টি। মারহাবা...।।। আর মেয়েটি জীবনে -- স্ট্রং পারসোনালিটির পুরুষটি কি ভূমিকা রাখে,তা তো বলাই বাহুল্য।। দু'টি জীবনের পথ ডিস-ট্র্যাকে চলে পারিপার্শ্বিক কারণে। শেষ পর্যন্ত কি সেই জীবনদ্বয় জীবনের ট্র্যাক খুঁজে পায়? কিভাবে দেখা হয় তাঁদের? আর তারপর....? ★ অনেক ভালোবাসা লেখিকা, এই অনবদ্য উপন্যাস টির জন্য।। সমাজের কিছু চরম বাস্তবতা, পারিবারিক অনুশাসন ও জীবনের লড়াই করার উদ্দীপনা...এতো সুন্দর করে উপস্থাপন করেছেন । অসাধারণ!! প্রেম তো অনেকের জীবনে আসে, কিন্তু প্রেমের শুদ্ধতা সবাই অনুভব করে বা অনুধাবন করে?? এক কথায় টাকা উসুল হয়েছে....।
অসম্ভব সুন্দর একটি উপন্যাস, ভালোবাসিনা বাসিনা বলেও নিজের অজান্তেই ভালোবেসে ফেলা দুই ভিন্ন মেরুর মানুষের এক হওয়া আগলে রাখা। দিন শেষে একে অপরকে কাছে চাওয়ার মতো স্নিগ্ধ পরশ সম্পর্ক।শরতের গোধূলির আলোমাখা আকাশপটের মতো উজাড় মাখা ভালোবাসা।