

একটা কথা মোটিভেট করার জন্য প্রায়ই বলা হয়, "Don't let past relationships ruin your future." আমি নিজেকে হাজার বার এই কথাটাই বলছি রেস্টুরেন্টে অনাকাঙ্ক্ষিত মানুষটার আসার আগে থেকে। নিজেকে বুঝাচ্ছি, অতীত তো অতীতই। কোনোভাবেই আবেগের তাড়নায় অতীতের মোহে জড়ানো যাবে না। সবই হুট করে মিথ্যা হয়ে গেল। যখনই অরুনিমা আমার সামনে এসে এক গাল হেসে কথা বলতে শুরু করলো, পাশের চেয়ারেই আমার বর্তমান আর ভবিষ্যৎ বসে আছে। ভবিষ্যৎ বলতে গিয়ে নিজের মধ্যেই দ্বিধার জন্ম হলো। হঠাৎ করে বুকের বামপাশে চিন চিন ব্যথা শুরু হয়ে গেল। বুঝতে পারলাম, অরুকে কোনোদিনই আমার মন, মস্তিষ্ক থেকে সরাতে পারিনি। কোথাও না কোথাও সে সুপ্ত অবস্থায় ছিল। রবীন্দ্রনাথের ওই গানের মতো, "আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..."
"আপু আপনার বইগুলো যে আমার কত প্রিয়। কতবার যে এক গল্প পড়ি হিসাব নাই।এই গল্পটাও অনেক ভালো লাগছে। এক কথায় অসাধারণ"
আপু আপনার বইগুলো যে আমার কত প্রিয়। কতবার যে এক গল্প পড়ি হিসাব নাই।এই গল্পটাও অনেক ভালো লাগছে। এক কথায় অসাধারণ
Read all reviews on the Boitoi app
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, গল্পটা পড়ে ভীষণ শান্তি ফিল করেছি এক কথায় আমার ভীষণ ভালো লেগেছে 💕💕