

ফারিহা ও রুবাইয়েত সম্পূর্ণ দুই ধরনের মানুষ; তাদের পছন্দ-অপছন্দ বিপরীত মেরুর বলতে ভুল হবে না। এই দুই প্রকৃতির মানুষ যখন কাছাকাছি হল, তখন ঘটতে থাকল একের পর এক হাস্যরসাত্মক ঘটনা। একদম হালকা ধরনের মন ভালো করা রোমান্টিক কাহিনী পড়তে চাইলে পড়ুন "এক কাপ কফি আর তুমি আমি"।
"এক কাপ কফি বিষয়ক জটিলতা থেকেই মূলত এই চমৎকার গল্পটির শুরু। টক ঝাল মিষ্টি একটা প্রেমের কাহিনী। দারুণ মজার।লেখকের লেখনীর সাবলীল গতিময়তা পাঠককে কোথাও থামতে দেয় না।এক বসায় পড়ে ফেলবার মতন একটি বই।অসংখ্য ধন্যবাদ লেখক তাবাসসুম নাজকে এমন চমৎকার একটি বই পাঠককে পড়বার সুযোগ করে দেবার জন্য।পছন্দের তালিকায় আরও একটি বই যুক্ত হল।"
এক কাপ কফি বিষয়ক জটিলতা থেকেই মূলত এই চমৎকার গল্পটির শুরু। টক ঝাল মিষ্টি একটা প্রেমের কাহিনী। দারুণ মজার।লেখকের লেখনীর সাবলীল গতিময়তা পাঠককে কোথাও থামতে দেয় না।এক বসায় পড়ে ফেলবার মতন একটি বই।অসংখ্য ধন্যবাদ লেখক তাবাসসুম নাজকে এমন চমৎকার একটি বই পাঠককে পড়বার সুযোগ করে দেবার জন্য।পছন্দের তালিকায় আরও একটি বই যুক্ত হল।
Read all reviews on the Boitoi app
এত্তো কিউট একটা গল্প! এক বসাতেই শেষ করে ফেললাম। জামি যেমন মহা ফাযিল, রুবাইয়াত তেমনি মহা গম্ভীর। তবে হ্যাঁ আমারও রুবাইয়াতকেই মনে ধরেছে, ফারিহার মতো। বেলী ফুলের সারপ্রাইজটা আমিও আঁচ করতে পারিনি। A feel good story. বার বার পড়া যায়। অসংখ্য ধন্যবাদ লেখককে।
কয়েকটা পর্ব পড়া হয়েছিল, আজ শেষ করলাম। বরাবরের মতই অনবদ্য লেখা।
কেমন লাগে যখন একজন লেখিকা আপনার নিজের জীবনের রংবিহীন কাহিনী তার লেখার তুলিতে আঁকে? কল্পনার বাইরের অনুভূতি! এই গল্পটা আমার... গল্পটা আমাদের... ফারিহা আর রুবাইয়েতের গল্প... নাজ আপুর লেখনীতে- তার কলমে। উনার প্রতিটা গল্পই আমার প্রিয়। কিন্তু এই গল্পটা ভাষায় প্রকাশের বাইরে প্রিয়। খুব হাসি ঠাট্টার মাঝে ছোট্ট, মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প ❤️