

"রূপরেখার চুপকথা" এক সাধারণ জীবন সংগ্রামী মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রূপরেখার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ। নিজের মত না থাকলেও বাবার পছন্দ মতো পাত্রকে বিয়ে করে শ্বশুরবাড়িতে নতুন বউ হিসেবে মানিয়ে নেওয়ার গল্প। সমাজ আর সংসারের সকল প্রতিবন্ধকতা ও প্রচণ্ড বাধা উপেক্ষা করে নিজের পড়াশোনা শেষে একজন সফল সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা কি আসলেই বাস্তবায়িত হবে? রূপরেখা কি পারবে সমাজের সকল অন্যায় আর অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে? রূপরেখা দূরের কোনো কল্পকাহিনি নয়। আমাদের চারপাশে প্রতিটি সফল বা ব্যর্থ নারীই যেন একেকজন রূপরেখা। এই বইয়ের কাহিনি যেন আমাদের প্রতিটি নারীরই এই সমাজের সাথে লড়াই করে বেঁচে থাকার গল্প। দিন শেষে সব রূপরেখাই কি পারে বিজয়ের হাসি অটুট রাখতে? কাউকে তো অন্যের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের জীবন শেষ করে দিতে হয়। রূপরেখার জীবনের সাথে হঠাৎ করেই আরেকটা মেয়ের জীবনের ছন্দ মিলে যায়। সেই সত্যকে উন্মোচিত করতে রূপরেখা কি পারবে?