

আমার বয়স যখন চার বছর, তখন থেকেই ক্রিকেটের প্রতি আমার আগ্রহ শুরু হয়। সময়ের সাথে সাথে ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে এবং আমি একজন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। ২০১৩ সালে স্থানীয় একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে প্রফেশনাল ক্রিকেটে আমার পথচলা শুরু হয়, এবং দ্রুতই সফলতা অর্জন করি। তবে ২০১৭ সালে আমি আমার স্কিলে সমস্যা অনুভব করতে থাকি, যা আমার পারফরম্যান্সে প্রভাব ফেলে। অনেক চেষ্টা ও গবেষণার পর, আমি বুঝতে পারি যে আমার সমস্যা নার্ভ সংক্রান্ত, যা আমার রিয়েকশন ও রিফ্লেক্সে প্রভাব ফেলছে। দীর্ঘ ছয় বছরের গবেষণার মাধ্যমে আমি সমস্যাটি চিহ্নিত করতে সক্ষম হই এবং বুঝতে পারি যে একজন খেলোয়াড়ের স্কিল উন্নতির জন্য নিউরোলজির সঠিক প্রয়োগ অপরিহার্য। এখন আমি সহজেই অন্য খেলোয়াড়দের সমস্যা চিহ্নিত করতে পারি এবং সমাধানের উপায় বের করতে পারি।