

ইফতেখার আহমেদ—এক সাধারণ অফিসকর্মী। ব্যস্ত শহরের ভিড়ে সে একা, নিঃশব্দ আর নির্লিপ্ত। কিন্তু এই নিস্তরঙ্গ জীবনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য— তার একটি মেয়ে আছে। সমস্যা হলো, সেই মেয়েটিকে সে কাউকে দেখাতে পারে না। প্রতিদিন রাত তিনটার দিকে মেয়েটি নিঃশব্দে এসে দাঁড়ায় তার খাটের পাশে… একবার নয়, বারবার। ধীরে ধীরে ইফতেখার বুঝতে পারে, কিছু একটা ঠিক নেই। সে কি নিজের মানসিক ভারসাম্য হারাচ্ছে? নাকি তার অতীতের কেউ ফিরে এসেছে প্রতিশোধ নিতে? ভালোবাসা, ভয় আর অপরাধবোধের এই খেলায়—শেষ পর্যন্ত কে জিতবে? জানতে হলে পড়ুন—“আমার একটি মেয়ে আছে”।
"আমি আপনার লেখা প্রথমবার পড়েছি। সত্যি বলতে, “ইফতেখার আহমেদ” চরিত্রটা বেশ ভালো লেগেছে। নাজিফার সাথে তার সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠছিল যেটা পড়তে গিয়ে মনে হচ্ছিল, হয়তো এবার একটা সুন্দর মোড় আসবে। কিন্তু শেষের দিকে যেভাবে সবকিছু উল্টে গেল 😭 “আমার একটি মেয়ে আছে” নামটা যত সাধারণ, গল্পটা তার চেয়ে শতগুণ বেশি অপ্রত্যাশিত আমার কাছে! থ্রিল, ইমোশন আর হরর সব একসাথে পেয়েছি। ☺️ পুরোটা গল্প পড়ে ভালো লাগলো ❤️"
Vlo legeche,jtotuku korecho picchi. Likhoni Sundor tobe arektu besi asa korechilam. Last er dike tarahura mone hoyeche. Overall, thriller was good 🤗
Read all reviews on the Boitoi app
আমি আপনার লেখা প্রথমবার পড়েছি। সত্যি বলতে, “ইফতেখার আহমেদ” চরিত্রটা বেশ ভালো লেগেছে। নাজিফার সাথে তার সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠছিল যেটা পড়তে গিয়ে মনে হচ্ছিল, হয়তো এবার একটা সুন্দর মোড় আসবে। কিন্তু শেষের দিকে যেভাবে সবকিছু উল্টে গেল 😭 “আমার একটি মেয়ে আছে” নামটা যত সাধারণ, গল্পটা তার চেয়ে শতগুণ বেশি অপ্রত্যাশিত আমার কাছে! থ্রিল, ইমোশন আর হরর সব একসাথে পেয়েছি। ☺️ পুরোটা গল্প পড়ে ভালো লাগলো ❤️
গল্পটা শুরু হয়েছিল এক রোমান্টিক ছোঁয়ায়, কিন্তু শেষ কেন এভাবে হল? ইফতেখার আর নাজিফার রিলেশনটা হতে হতে থেমে যাওয়ার যে কষ্টটা সেটা থেকে যাবে। 🥲 ইফতেখারের নিষ্পাপ চরিত্রের বিপরীতে নাজিফা আর শফিকুলের ফাঁদ—অসাধারণ প্লট টুইস্ট
ভালো ছিলো ❤️
ভালো লেগেছে এক বসাতে পুরোটি শেষ করলাম ❤️ প্রতিটি ক্যারেক্টার সুন্দর মতোন ফুটিয়ে তুলেছেন। পুরো গল্পে লোকটি কি বলেছে সেটি জানার জন্য মন অপেক্ষা করে ছিলো কিন্তু জানতে পারলাম নাহ... লোকটি আসলে কি বলেছিলো?
Bro, apnar pager messenger channel theke eshechi. Honestly bolte amar jana chilona je apni animation er pasapasi eirokom lekhao likhen. Shesh diker twist ta unexpected chilo. Ending ta happy hote parto maybe. apnar jonno onek doa...😍😍