

ছোটোবেলা থেকেই আমার লেখার অল্প-বিস্তর অভ্যাস ছিল। আমার শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব, বিশেষ করে ভাই-বোন, ভাগ্নে, ভাগ্নি এবং ভাতৃজায়ারা সব সময় আমাকে লিখতে উৎসাহিত করেছে। আমার পুত্র, পুত্রবধূ, কন্যা এবং তাদের বাবা আমার লেখনীর বড় সমঝদার। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সুদূর আমেরিকায় গবেষণারত (পিএইচডি) আমার কন্যা রিফাত তাবাসসুম টুম্পা হাজারো ব্যস্ততার মধ্যেও মায়ের জন্য প্রচ্ছদ করে পাঠিয়েছে, এবং আমার পুত্র আসিফ প্রকাশনার ব্যাপারে নানাভাবে আমাকে সহযোগিতা করেছে। আব্দুর রব সাহেব, যিনি আমার অলসতা ও অন্তর্মুখিতা কাটিয়ে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তার প্রচেষ্টায় আমার লেখা আলোর মুখ দেখতে যাচ্ছে—তার কাছে আমি সত্যিই ঋণী।