

তনু ভবিষ্যৎ জানতে চায়। করতে চায় জীবনের অর্ধেক সমস্যার নিরসন। কী দরকার এই লুকোচুরি খেলার? একটু আগে ভাগে জেনে গেলেই তো সবকিছুর প্রস্তুতি নিয়ে থাকতে পারে। কিন্তু তাই কি হয়? চাইলেই কি জানা যায়, অদৃষ্ট!
"ভবিষ্যৎ না জানার মধ্যেও কিন্তু এক প্রকার মজা,উত্তেজনা লুকিয়ে রয়েছে।তবে জেনে ফেললেই সর্বনাশ। লেখিকা আপুর অন্যান্য গল্পের মতো এটাও অসাধারণ লেগেছে।"
❤️❤️
Read all reviews on the Boitoi app
ভবিষ্যৎ না জানার মধ্যেও কিন্তু এক প্রকার মজা,উত্তেজনা লুকিয়ে রয়েছে।তবে জেনে ফেললেই সর্বনাশ। লেখিকা আপুর অন্যান্য গল্পের মতো এটাও অসাধারণ লেগেছে।
বিনতে ফিরোজ আপু মানেই লেখার মাঝে এক অন্যরকম নতুনত্বে মন ছুইয়ে দেয়া। খুব সুন্দর উপস্থাপনায় মনের গভীর পর্যন্ত পৌঁছে দেওয়া কঠিন বিষয়গুলো। এতো স্বল্প মূল্যে এত সুন্দর একটা গল্প.... মাশা-আল্লাহ বারাকাল্লাহ আপু।
মা শা আল্লাহ গল্পটা পড়ে খুব ভালো লেগেছে।
খুব সুন্দর একটি গল্প,একদম অন্যরকম।
Osthir ekta golpo
এই রকম একটা টপিকে যে এমন চমৎকার করে লেখা যায় এটা ধারণাও ছিল না। যাদের ভবিষ্যত জানতে ইচ্ছে করে তাদের পড়া খুবই জরুরি। মা শা আল্লাহ। বারাকাল্লাহ ফিক
চমৎকার। পরিসরে ছোট হলেও সবসময় মাথায় ঘুরতে থাকা একটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি আমি! শৈশবে 'ভবিষ্যত সম্পর্কে জানলে কি হবে?আমি কেন জানিনা' এই প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতো। লেখিকা আপা এত নিপুণ বর্ণনা দিয়েছেন যে-গল্পের শুরুতে মাথাতেই আসেনি যে তনুসহ সবাই স্বপ্ন দেখছে, বাস্তবে এসব ঘটছে না!! মাশাআল্লাহ্, আল্লাহ লেখিকা আপুর লেখালেখিতে কল্যাণ দান করুন!
আমাদের ভবিষ্যত কেন অজানা, জানলে কি হত এমন প্রশ্ন অনেকের মনে আসলেও আমার মনে কখনও উদয় হয়নি। (বুদ্ধি কম বলে হয়তো)! আমরে তায়ব্বুদি বা মেনে নেওয়ার বিষয় তাই মেনে নিয়েছি,আলহামদুলিল্লাহ। এ প্রশ্নটাই কারো মনে আসতে পারে এবং সে নিজের মত করে উত্তরও খুঁজে নিয়ে চমৎকার উপস্থাপন করতে পারে আর তা ইসলামি কনসেপ্টের সাথে মিলেও যায় সত্যিই আমার কাছে তা অকল্পনীয় ছিল। হাজারো মানুষের সুপ্ত প্রশ্নের প্রকাশ্য উত্তর প্রদানের জন্য লেখিকাকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক ইসলামি কনসেপ্ট নিয়ে তাকে আরো লেখার তৌফিক দান করুন, সঠিক ইলম পৌঁছে যাক সবার অন্তরে। ❤️🌹❤️
ছোট্ট হাওয়ায় মিঠাই এর মতো ছিলো গল্পটা। আসলেই, আমরা যদি ভবিষ্যৎ জানতে পারতাম কত কঠিন হয়ে যেতো সবকিছু। ছোট ছোট বিষয়ে দুশ্চিন্তা, ভয় কাজ করতো। বারাকাল্লহু ফিকি আপু। অসাধারণ শিক্ষণীয় গল্প ছিলো। আপনার এমন লিখা আরো চাই।