

এখানে বিপদ, বালা, মুসিবত, রোগ, সমস্যা এবং সংকট স্বাভাবিক। মানুষকে জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। তবে মনে রাখতে হবে, সবকিছু আল্লাহর তরফ থেকেই ঘটে, তাই সমস্যা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। যিনি আল্লাহ তাআলা তাঁর বান্দাকে সমস্যার সম্মুখীন করেন, তিনিই বান্দার সেই সমস্যার সমাধানও বাতলিয়ে দিয়েছেন। বিপদে পড়লে প্রথমত ধৈর্য ধরতে হয় এবং দ্বিতীয়ত আল্লাহর স্মরণাপন্ন হতে হয়—এটি কুরআন ও সুন্নাহর নির্দেশনা।