

এবারের রম্য লেখাগুলোকে তিন ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে রয়েছে নির্ভেজাল রম্য, দ্বিতীয় ভাগে একটু ভ্যাজাল আছে, যা হচ্ছে 'বিজ্ঞান'। মানে, বিজ্ঞান রম্যই যেন একটু বেশি লেখা হচ্ছে, কারণ দেশে এখন দুটি বিজ্ঞান পত্রিকা রয়েছে: একটি বাসারের 'বিজ্ঞান চিন্তা' এবং দ্বিতীয়টি বিজ্ঞান লেখক আসিফের 'মহাবৃত্ত'। তৃতীয় ভাগে থাকছে 'ব্যক্তিগত রম্য', অর্থাৎ এই রম্যগুলো আমার একান্তই পারিবারিক। তবে আমার ধারণা, পাঠকের ভালো লাগবে, কারণ রম্য কনটেন্ট সেগুলোতেও প্রচুর পরিমাণে আছে, এবং পাশাপাশি একটু নস্টালজিক সস অবশ্যম্ভাবীভাবে সংযোজিত।